কেএমপি’র মাদক বিরোধী বিশেষ অভিযানে ইয়াবা ও গাঁজা সহ ৫ জন গ্রেফতার

Uncategorized আইন ও আদালত


মামুন মোল্লা (খুলনা) ঃ খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি’র মাদক বিরোধী অভিযানে ৫ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১ ব্যাটারী চালিত ভ্যান সহ ৫ (পাঁচ) জন মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।

জানা গেছে, গত ২৪ ঘন্টায় খুলনা মহানগর পুলিশ মাদক বিরোধী বিশেষ এক অভিযান পরিচালনা করে। উক্ত মাদক বিরোধী বিশেষ অভিযান পরিচালনা কালে মাদক ব্যবসায়ী মোঃ আলমগীর হোসেন (৩৯), পিতা-মৃত: আজগর আলী, সাং-গয়ড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর, মোঃ তাহাজ্জত আলী (৩২), পিতা-মোঃ কোরবান আলী, সাং-গয়ড়া, থানা-বেনাপোল পোর্ট, জেলা-যশোর; মোঃ পারভেজ হোসেন@নয়ন (২৪), পিতা-মোঃ আনোয়ার হোসেন, সাং-মহেশ্বরপাশা ঘোষপাড়া ক্রস রোড, থানা-দৌলতপুর, মোঃ খোরশেদ আলম (৫০), পিতা-মোঃ শাহাদৎ আলম, সাং-মহেশ্বরপাশা দে পাড়া, থানা-দৌলতপুর এবং মোঃ মনিরুল ইসলাম@মনির (৩০), পিতা-মোঃ আঃ আজিজ, সাং-পিপলস ৫ তলা কাঁচা কলোনী, থানা-খালিশপুর, খুলনা মহানগরী’দের কে মহানগরীর বিভিন্ন থানা এলাকা হতে গ্রেফতার করা হয়েছে।

উপরোক্ত মাদক ব্যবসায়ীদের নিকট হতে ৫ কেজি ৪০০ গ্রাম গাঁজা, ৫০ পিস ইয়াবা ট্যাবলেট এবং মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ১ ব্যাটারী চালিত ভ্যান আলামত হিসেবে উদ্ধার করা হয়েছে।

এ সংক্রান্তে গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুযায়ী ৪ টি মাদক মামলা রুজু করা হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 135 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *