ঈদের দিনে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক কর্তৃক মিটফোর্ড হাসপাতাল পরিদর্শন

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিবেদক ঃ স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম ঈদের দিন শনিবার ২২ এপ্রিল, সকালে মিটফোর্ড হাসপাতাল, ঢাকা পরিদর্শন করেন।

মহাপরিচালক হাসপাতালের ইমার্জেন্সী, গাইনি, মেডিসিন এবং সার্জারিসহ বিভিন্ন ওয়ার্ড পরিদর্শন করেন। সেখানে রোগীদের চিকিৎসা এবং তাদের খাবারের ব্যবস্থার ব্যাপারে খোঁজখবর নেন।

এই সময়ে রোগীদের সাথে এবং দায়িত্বরত ডাক্তার, নার্স এবং অন্যান্য কর্মচারীদের সাথে কুশল বিনিময় করেন পাশাপাশি ঈদের দিনেও স্বাস্থ্য সেবা চালিয়ে যাওয়ার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন।

রোগীদের জন্য রান্না করা খাবার ও পরিবেশনের ও গুনগত মানে সন্তষ্ট হয়ে মহাপরিচালক পথ্য বিভাগের কর্মচারীদের সম্মানি প্রদান করেন।

পরিদর্শন কালে মহাপরিচালক এর সাথে ছিলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের গাইনি বিভাগের অধ্যাপক ডাঃ ফাতেমা রহমান এবং মিটফোর্ড হাসপাতালের পরিচালক এবং সহকারী পরিচালকসহ বিভিন্ন পর্যায়ের চিকিৎসক এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।


বিজ্ঞাপন
👁️ 131 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *