উৎসবমুখর পরিবেশে রাজারবাগে ঈদের জামাত অনুষ্ঠিত

Uncategorized অন্যান্য


নিজস্ব প্রতিবেদক ঃ উৎসবমুখর পরিবেশে রাজারবাগ কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হয়েছে।

শনিবার ২২ এপ্রিল, সকাল ৮ টায় ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ, বাংলাদেশ চৌধুরী আবদুল্লাহ আল-মামুন বিপিএম (বার), পিপিএম ও ডিএমপি কমিশনার খন্দকার গোলাম ফারুক বিপিএম-বার, পিপিএম রাজারবাগ কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।
এসময় ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ, পুলিশ সদস্যগণ এবং বিপুল সংখ্যক মুসল্লি ঈদের নামাজে অংশগ্রহণ করেন।

নামাজ শেষে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণ এবং দেশের অব্যাহত অগ্রযাত্রা, সমৃদ্ধি এবং দেশবাসীর সুখ-শান্তি ও সার্বিক মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

পরে আইজিপি ও ডিএমপি কমিশনার সকল পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং মুসল্লিগণের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন।


বিজ্ঞাপন
👁️ 126 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *