জেলা পুলিশ যশোরের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা সারাদেশ

নিজস্ব প্রতিনিধি ঃ  গতকাল বৃহস্পতিবার ২২  জুন,   সকাল ১০ টা ৩০ মিনিটের সময় পুলিশ লাইন্স ড্রিল সেডে যশোর জেলার পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার, বিপিএম (বার), পিপিএম এর সভাপতিত্বে জেলা পুলিশের বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

কল্যাণ সভার শুরুতেই গত মাসের সভায় প্রস্তাবিত কল্যাণ মূলক দাবি সর্বসম্মতিক্রমে বাস্তবায়ন করা হয় এবং একই সাথে অফিসার ও ফোর্সের সার্বিক কল্যাণ নিয়ে আলোচনা করা হয়।

পুলিশ সুপার বলেন, আমরা জেলা পুলিশের সকল সদস্য মিলে একটি টিম। আর তাদের সার্বিক সুযোগ সুবিধা দেখার দায়িত্ব আমার। আমি সব সময় চেষ্টা করি সহকর্মীদের ওয়েলফেয়ার দেখতে তবে আমি একটি বিষয় খুবই কঠোর হই সেটা হলো যদি কেউ ডিসিপ্লিনের ব্যাক্তই ঘটায়।পরিশেষে তিনি সকল সহকর্মীদের সুস্থতা ও মঙ্গল কামনা করেন।


বিজ্ঞাপন

কল্যাণ সভা পরিচালনা করেন মোহাম্মদ বেলাল হোসাইন, পিপিএম, অতিরিক্ত পুলিশ সুপার, (ক্রাইম অ্যান্ড অপস্), যশোর।এসময় আরো উপস্থিত ছিলেন রেশমা শারমিন, পিপিএম, পুলিশ সুপার, পিবিআই যশোর,  মুকিত কুমার সরকার, অতিরিক্ত পুলিশ সুপার, ‘খ’ সার্কেল, যশোর, মেডিকেল অফিসার পুলিশ হাসপাতাল যশোর সহ জেলা পুলিশের উদ্ধর্তন কর্মকর্তা, অফিসার ও ফোর্সবৃন্দ।


বিজ্ঞাপন
👁️ 101 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *