খুলনার  পুলিশ কমিশনার কর্তৃক ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) এর অফিস বাৎসরিক পরিদর্শন

Uncategorized আইন ও আদালত খুলনা জাতীয় সারাদেশ

মামুন মোল্লা (খুলনা) :   বৃহস্পতিবার  ২০ জুলাই,  দুপুর ১২ টা ১৫ মিনিটের সময় খুলনা মেট্রোপলিটন পুলিশ  কেএমপি’র পুলিশ কমিশনার  মোঃ মাসুদুর রহমান ভূঞা, বিপিএম-সেবা ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) এর অফিস বাৎসরিক পরিদর্শন করেন।ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) এর অফিস বাৎসরিক  পরিদর্শন কালে কমিশনার  ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) এর অফিসের সকল কার্যক্রম এবং গুরুত্বপূর্ণ রেজিস্টারসমূহ পর্যবেক্ষণ করেন।


বিজ্ঞাপন

পরিদর্শন শেষে তিনি খুলনা মেট্রোপলিটন পুলিশ  কেএমপি’র (উত্তর) বিভাগের আওতাধীন থানাসমূহের সেবাদান কার্যক্রমকে আরো গতিশীল করতে ও জনবান্ধব পুলিশিং করার জন্য ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোল্লা জাহাঙ্গীর হোসেন কে দিকনির্দেশনা প্রদান করেন।

এ সময় উপস্থিত ছিলেন খুলনা মেট্রোপলিটন পুলিশ  কেএমপি’র অতিঃ ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর)  মোঃ মোসফেকুর রহমান,  সহকারি পুলিশ কমিশনার (খালিশপুর জোন) অতিঃ ডেপুটি পুলিশ কমিনার পদে পদোন্নতিপ্রাপ্ত  মোঃ হুমায়ুন কবির, সহকারি পুলিশ কমিশনার (দৌলতপুর জোন)  মোঃ আবু জাফর এবং কেএমপি’র উত্তর বিভাগের থানা সমূহের অফিসার ইনচার্জবৃন্দ।


বিজ্ঞাপন
👁️ 105 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *