নিজস্ব প্রতিনিধি : কক্সবাজারের মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্রের পরীক্ষামূলক উৎপাদন শুরু হয়েছে।শনিবার ২৯ জুলাই, দুপুর ১২টায় প্রথম ইউনিটটি পরীক্ষামূলকভাবে চালু হয়। যা থেকে প্রতি ঘণ্টায় ১৫০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে। ডিসেম্বরে পুরোপুরি চালুর আশা করছে কর্তৃপক্ষ।

আজ বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট-১ এর পরীক্ষামূলক উৎপাদন শুরু হলো। বয়লারটির পরীক্ষামূলক উৎপাদনের সফলতা পেলে তখন জাতীয় গ্রিডে সরবরাহ করা হবে ৬০০ মেগাওয়াট।
আগামী জানুয়ারি থেকে বাণিজ্যিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরু হবে বলেও প্রকল্প সূত্রে জানা গেছে।পরে মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র থেকে আরও ৬০০ মিলে জাতীয় গ্রিডে মোট ১ হাজার ২০০ মেগাওয়াট যোগ হবে। (তথ্য সূত্র ও ছবি : ডিফেন্স রিসার্চ ফোরাম)

👁️ 117 News Views
