রংপুরে বঙ্গবন্ধু ও বঙ্গমাতা  “জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক – বালিকা (অনুর্ধ্ব-১৭)” ২০২৩ এর শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত 

Uncategorized খেলাধুলা জাতীয় ফুটবল বিশেষ প্রতিবেদন রংপুর

নিজস্ব প্রতিনিধি  :  জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান “জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭)”, “বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব “জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনুর্ধ্ব-১৭)” ২০২৩ রংপুর জেলা পর্যায়ের খেলার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে, এ খবর সংশ্লিষ্ট সুত্রের।


বিজ্ঞাপন

জানা গেছে,  আজ বৃহস্পতিবার  ১২ আক্টোবর, জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিস, রংপুরের আয়োজনে জেলা ক্রীড়া সংস্থা, রংপুরের সহযোগিতায় মোঃ আসাদুজামান, জেলা ক্রীড়া অফিসার, রংপুরের সভাপতিত্তে শেখ রাসেল স্টেডিয়াম, রংপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান “জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট, বালক (অনুর্ধ্ব-১৭)”, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব “জাতীয় গোল্ডকাপ ফুটবল টূর্ণামেন্ট, বালিকা (অনুর্ধ্ব-১৭)” ২০২৩ রংপুর জেলা পর্যায়ের খেলা’র শুভ উদ্বোধন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ মোবাশ্বের হাসান, জেলা প্রশাসক, রংপুর ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  মোঃ ফেরদৌস আলী চৌধুরী, পুলিশ সুপার, রংপুর ।


বিজ্ঞাপন

আরো উপস্থিত ছিলেন এ্যাড. আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা, রংপুর,  মোঃ মঞ্জুর আহমেদ আজাদ, সভাপতি, জেলা ফুটবল এসোসিয়েশন, রংপুর এবং সকল দলের খেলোয়াড়বৃন্দ সহ ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ


বিজ্ঞাপন
👁️ 138 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *