সিটি নির্বাচনে আওয়ামী লীগের থিম সং প্রকাশ

এইমাত্র রাজধানী রাজনীতি

নিজস্ব প্রতিবেদক : ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের নির্বাচনী প্রচারণার জন্য থিম সং উদ্বোধন করেছে আওয়ামী লীগ। এই থিম সং উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক ডা সেলিম মাহমুদ। সোমবার বিকেলে বঙ্গবন্ধু এভিনিউতে এই থিম সং প্রকাশ করা হয়। ফিতা কেটে এই থিম সং উদ্বোধন করা হয়।
থিম সং উদ্বোধনের আগে তিনি বলেন, আমাদের জয় বাংলা টিম থিম সংটির কাজ করেছেন। দুটি থিম সং একই রকম। তবে দৃশ্যায়নের কিছু পরিবর্তন আছে। থিম সং এর মাধ্যমে ডিজিটালি ভাবে আমরা প্রচারণা চালাতে পারবো। জানাতে পারবো আমাদের নগরীর উন্নয়নের কথা।
থিম সং উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি আবু আহমেদ মান্নাফি সহ আরো অনেকেই।


বিজ্ঞাপন
👁️ 101 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *