নড়াইলে গোয়েন্দা পুলিশের অভিযান : ১বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি আমির গ্রেফতার

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মো:রফিকুল ইসলাম,(নড়াইল) :  নড়াইলে গোয়েন্দা পুলিশের অভিযানে ১বছর ৬ মাসের সাজাপ্রাপ্ত আসামি আমির আটক। গতকাল ২৬ মার্চ, বিকাল ১ বছর ৬ মাস কারাদণ্ডপ্রাপ্ত আসামি মোঃ আমির হোসেনকে গ্রেফতার করেছে নড়াইল জেলা গোয়েন্দা পুলিশ।


বিজ্ঞাপন

গ্রেফতারকৃত আসামি মোঃ আমির হোসেন নড়াইল জেলার সদর থানার পেরলী গ্রামের মৃত-আব্দুল গনি মোল্লার ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মোঃ সাব্বিরুল আলম এর তত্ত্বাবধানে এসআই মোঃ ফারুক হোসেন,এএসআই মোঃ আনিসুজ্জামান ও এএসআই মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে নড়াইল সদর থানাধীন তুলারামপুর বাজার হতে তাকে গ্রেফতার করে।

গ্রেফতার কৃত  আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে। নড়াইল পুলিশ সুপার মোহাঃ মেহেদী হাসান এর সার্বিক দিকনির্দেশনায় ওয়ারেন্ট তামিলে জেলা পুলিশ সর্বদা তৎপর রয়েছে।


বিজ্ঞাপন
👁️ 110 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *