বান্দরবানের থানচির থুইসাপাড়ায় পাহাড়ী পাড়াতে ভয়াবহ আগুন  :  বিজিবি’র প্রাণান্তকর প্রচেষ্টায় রক্ষা পেলো পাহাড়িদের বাড়িঘর ও সম্পদ

Uncategorized গ্রাম বাংলার খবর চট্টগ্রাম দুর্ঘটনার সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিবেদক (চট্টগ্রাম) :  আজ শুক্রবার  ১৭ মে  সকাল ১০ টার দিকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি’র বলিপাড়া ব্যাটালিয়ন (৩৮ বিজিবি) এর অধীনস্থ জিন্নাপাড়া বিজিবি ক্যাম্পের দায়িত্বপূর্ণ থুইসাপাড়ায় পাহাড়িদের বসত ঘরের রান্নাঘর থেকে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগার সংবাদ পেয়ে জিন্নাপাড়া বিজিবি ক্যাম্প হতে বিজিবি সদস্যরা উক্ত পাড়ায় তাৎক্ষণিকভাবে ছুটে যায় এবং বিজিবি সদস্যরা অগ্নি নির্বাপক যন্ত্র ব্যবহারসহ বিভিন্ন উপায়ে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। বিজিবি সদস্যদের কয়েক ঘন্টার প্রাণান্তর চেষ্টায় দুপুরের দিকে আগুন নিয়ন্ত্রনে আসে। অগ্নিকান্ডে থুইসাপাড়ায় বেশ কয়েকটি বসতবাড়ি পুড়ে যায়। তবে বিজিবি সদস্যদের প্রাণান্তকর প্রচেষ্টায় রক্ষা পেয়েছে পাহাড়ি বাড়িঘর ও তাদের অন্যান্য সম্পদ।


বিজ্ঞাপন

আগুন নেভাতে গিয়ে বেশ কয়েকজন পাহাড়ি আহত হয়। বিজিবি ক্যাম্পের মেডিকেল সহকারী তাদেরকে তাৎক্ষণিকভাবে প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করেছে। এছাড়াও ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদেরকে জিন্নাপাড়া বিজিবি ক্যাম্পের পক্ষ থেকে দুপুরের খাবার সরবরাহ করা হয়।

👁️ 120 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *