বিজিবি কর্তৃক সীমান্তবর্তী অঞ্চলসহ সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সীমান্ত নিরাপত্তা বৃদ্ধি

Uncategorized আইন ও আদালত জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নিজস্ব প্রতিবেদক : সীমান্তবর্তী অঞ্চলসহ সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সীমান্ত নিরাপত্তা এবং সীমান্তবর্তী সংখ্যালঘু সম্প্রদায়সহ জনসাধারণের মাঝে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে কাজ করছে বিজিবি।


বিজ্ঞাপন

এ লক্ষ্যে বিজিবি স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও সমাজের নেতৃস্থানীয় ব্যক্তিবর্গকে সাথে নিয়ে সীমান্তবর্তী অঞ্চলে বিভিন্ন ধরনের জনসচেতনতামূলক কর্মসূচি ও গণসংযোগ কার্যক্রম চালিয়ে যাচ্ছে।

সীমান্তবর্তী সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের মাঝে নিরাপত্তা ব্যবস্থার প্রতি আস্থা ফিরিয়ে আনতে সংখ্যালঘু অধ্যুষিত এলাকা পরিদর্শন, তাদের সাথে মতবিনিময় ও সম্প্রীতি সমাবেশের আয়োজন করে বিজিবি যেখানে হিন্দু-মুসলিমসহ ধর্ম, বর্ণ নির্বিশেষে সকল শ্রেণী-পেশার মানুষ অংশগ্রহণ করে।এছাড়াও সংখ্যালঘু অধ্যুষিত সীমান্তবর্তী এলাকার নিরাপত্তা নিশ্চিতে বিজিবির টহল জোরদার করা হয়েছে।

সারাদেশের সীমান্তবর্তী থানাসহ বিভিন্ন থানার কার্যক্রমে স্বাভাবিকতা ফিরিয়ে আনতে বিজিবি থানার নিরাপত্তা জোরদার ও আশেপাশের এলাকায় টহল পরিচালনার পাশাপাশি বিভিন্ন শ্রেণী পেশার মানুষের সাথে গণসংযোগ, মতবিনিময় সভা ও সমাবেশের মাধ্যমে সাধারণ জনগণকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার আহবান জানাচ্ছে।


বিজ্ঞাপন

এছাড়া সারাদেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিজিবি দিবারাত্রি সেনাবাহিনীর সাথে কাজ করছে। এরই ধারাবাহিকতায় রাজধানী ঢাকা ও আশেপাশের জেলার বিভিন্ন পোশাক কারখানা নিরাপত্তায়ও সেনাবাহিনীর সাথে কাজ করছে বিজিবি।


বিজ্ঞাপন

এছাড়াও মায়ানমারের অভ্যন্তরে চলমান সংঘাতের জেরে উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় সীমান্তবর্তী সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে বর্ডার গার্ড বাংলাদেশ  বিজিবি’র স্থল ও নৌ টহল জোরদার করা হয়েছে।

👁️ 135 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *