চোরাকারবারি আগরওয়ালার নামে সংবাদ প্রকাশ করলে সম্পাদক সহ সাংবাদিককে প্রাণ নাশের হুমকি

Uncategorized অনিয়ম-দুর্নীতি অপরাধ আইন ও আদালত ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী

নিজস্ব প্রতিবেদক :  বাংলাদেশের ডায়মন্ড সোনা ও মাদকের চোরাকারবারি, ডায়মন্ড ওয়ার্ল্ড এর ব্যবস্থাপনা পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে নিয়ে সংবাদ প্রকাশ করলে দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদক সহ সাংবাদিককে প্রাণ নাশের হুমকি প্রদান করেছেন ডায়মন্ড ওয়ার্ল্ড মিডিয়ার পিআরও শাহাদাৎ মুন্না।


বিজ্ঞাপন

সাম্প্রতিক ডায়মন্ড ওয়ার্ল্ড এর ব্যবস্তাপনা পরিচালক, ডায়মন্ড সোনা ও মাদক চোরাকারবারি দিলীপ কুমার আগরওয়ালাকে নিয়ে তথ্য প্রমানের ভিত্তিতে সিরিজ আকারে সংবাদ প্রকাশ করে চলেছেন ঢাকা থেকে প্রকাশিত দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকায় সংবাদ  প্রকাশের সূত্র ধরে আজ বুধবার বিকাল ৫ ঘটিকার সময় দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদক মোহাম্মদ মাসুদ এর সাথে জাতীয় প্রেস ক্লাবে দেখা করেন ডায়মন্ড ওয়ার্ল্ড এর মিডিয়া পিআরও শাহাদাৎ মুন্না, তিনি প্রকাশ্য দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদক মোহাম্মদ মাসুদ সহ তার পত্রিকার প্রতিনিধিদের প্রাণ নাশের হুমকি ধামকি প্রদান সহ আর যাতে কোন সময় চোরাকারবারি দিলীপ কুমার আগরওয়ালাকে নিয়ে সংবাদ প্রকাশিত না হয় এই বলে দ্রুত স্থান ত্যাগ করেন।

ডায়মন্ড ওয়ার্ল্ড এর মিডিয়া পিআরও শাহাদাৎ মুন্না তার ব্যবহৃত মোবাইল ফোনের ০১৯১১৮২৬২৬. নাম্বার থেকে দৈনিক সবুজ বাংলাদেশ পত্রিকার সম্পাদক মোহাম্মদ মাসুদকে বিভিন্ন মিথ্যা নিউজ প্রকাশ করবে বলে হুমকি প্রদান করেছেন।


বিজ্ঞাপন

ডায়মন্ড ওয়ার্ল্ড এর মিডিয়া পিআরও শাহাদাৎ মুন্না ক্লাবে ডুকে একজন জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদকে হুমকি প্রদান করায় ক্লাবে থাকা ১৫-২০ জন সদস্যর ভিতরে ডায়মন্ড ওয়ার্ল্ড এর পরিচালক দিলীপ কুমার আগরওয়ালাকে নিয়ে আলোচনা সমালোচনার জন্ম নেয়।
এতে সম্পাদক প্লান সহ সাংবাদিক সমাজে ক্ষোভের সৃষ্টি হয়েছে


বিজ্ঞাপন
👁️ 120 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *