সিলেটে বিজিবি কর্তৃক ভারতীয় দুই নাগরিক আটক

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ সিলেট

নিজস্ব প্রতিনিধি (সিলেট) : ভারতীয় দুই নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বাংলাদেশ (বিজিবি)। আটককৃতরা হল- ভারতের মেঘালয় রাজ্যের শিলং ইস্ট খাসিয়া হিলস জেলার সাইগ্রাম থানার ডালিয়া বস্তির ভূপেন্দ্র গারোর ছেলে মালুছ গারো, তারই সহোদর করল গারো।


বিজ্ঞাপন

শুক্রবার সকালে বিজিবি সিলেট সেক্টরের ৪৮-সিলেট ব্যাটালিয়নের সুনামগঞ্জের বাংলাবাজার বিওপির টহলদল সীমান্ত রেখা অতিক্রম করে বিনা পাসপোর্টে বাংলাদেশে অনুপ্রবেশ করায় ভারতীয় নাগরিক ওই দুই সহোদরকে আটক করে মামলা দায়ের পূর্বক দোয়ারাবাজার থানায় সোপর্দ করেছে।

শুক্রবার বিকেলে বিজিবি সিলেট সেক্টরের ৪৮-সিলেট ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।


বিজ্ঞাপন
👁️ 118 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *