২৪ ঘণ্টায় নতুন কোনো আক্রান্ত নেই, মারাও যায়নি

জাতীয় স্বাস্থ্য

নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশে নতুন করে কারো দেহে করোনাভাইরাস শনাক্ত হয়নি এবং কেউ মারাও যাননি বলে জানিয়েছেন জাতীয় রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা। রোববার বেলা ১২টার দিকে রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন লাইভ ব্রিফিংয়ে এ তথ্য জানান তিনি।
সেব্রিনা ফ্লোরা বলেন, গত ২৪ ঘণ্টায় দেশে ১০৯ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। তাদের কারো দেহে করোনা শনাক্ত হয়নি। যারা চিকিৎসাধীন ছিলেন তাদের মধ্যে ১৫ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এখনও চিকিৎসাধীন ২৮ জন।
এর আগে শনিবার (২৮ মার্চ) আইইডিসিআর জানায়, দেশে নতুন করে কেউ করোনায় আক্রান্ত হয়নি। এখন পর্যন্ত দেশে ৪৮ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এদের মধ্যে পাঁচ জন মারা গেছেন। সুস্থ হয়েছেন ১১ জন এবং চিকিৎসাধীন ৩২ জন।


বিজ্ঞাপন
👁️ 102 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *