জয়পুরহাটে ভোটের মাঠে বাবার পাশে কলেজ পড়ুয়া মেয়ে

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে জয়পুরহাটের পাঁচবিবির সীমান্তপাড় ধরঞ্জীতে জয়পুরহাট-০১ আসনে ধানের শীষ মার্কার এক বিশাল নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

রবিবার বিকালে উপজেলার ধরঞ্জী ফুটবল মাঠে ইউনিয়ন বিএনপির আয়োজনের নির্বাচনী ভোটের জনসভায় বাবার জন্য আগামী ১২ ফেব্রুয়ারি সংসদ নির্বাচনে জয়পুরহাট-০১ আসনে ধানের শীষে ভোট চাইলেন কলেজ পড়ুয়া মেয়ে নুসরাত জাহান নওশীন।

এসময় নওশীন বলেন , আপনারা আমার বাবাকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন ধরঞ্জীর সকল উন্নয়নে দ্বায়িত্ব বাবার পাশাপাশি আমিও দেখব।


বিজ্ঞাপন

ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হাকিম মন্ডলের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জয়পুরহাট জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহবায়ক ও জয়পুরহাট-০১ আসনে ধানের শীষের এমপি প্রার্থী মাসুদ রানা প্রধান।


বিজ্ঞাপন

ইউনিয়ন বিএনপির সম্পাদক সুলতান মাহমুদ জনসভাটি সঞ্চালনা করেন এসময় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি সাইফুল ইসলাম ডালিম, সম্পাদক আব্দুল হান্নান চৌধুরী, সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা জহুরুল আলম তরফদার রুকু, ধরঞ্জী ইউপি চেয়ারম্যান ও বিএনপি নেতা আনোয়ার হোসেন চৌধুরী, আটাপুর ইউপি চেয়ারম্যান আ স ম শামসুল আরেফিন চৌধুরী আবু, সাবেক উপজেলা যুবদল সম্পাদক আবু সাঈদ আহমেদ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক আবু তাহের, জেলা কৃষকদলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, সাবেক বিএনপি নেতা সাইফুল ইসলাম পিন্টু, ইউনিয়ন বিএনপির সাংগাঠনিক সম্পাদক মাহফুজার রহমান, সাবেক সম্পাদক মজিবর রহমান, কবির হোসেন মেম্বার, উপজেলা যুবদল নেতা আনিছুর রহমান, নয়ন হোসেন প্রধান, জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আল-ইমরান মন্ডল, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু সালেহ মুছা (মুন্না), উপজেলা ছাত্রদলের আহবায়ক ফয়সাল মাহমুদ আপেল, ইউনিয়ন ছাত্রদল সভাপতি নাজমুল হক ও সম্পাদক মোঃ লাদেন হোসেন সহ বিএনপির সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

👁️ 22 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *