যশোরের  শার্শাকে আধুনিক ও ইনসাফভিত্তিক মডেল উপজেলা হিসেবে গড়ার অঙ্গীকার মাওলানা আজীজুর রহমানের

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

শার্শা (যশোর) প্রতিনিধি :  শার্শা উপজেলাকে একটি আধুনিক, পরিকল্পিত ও ইনসাফভিত্তিক মডেল উপজেলা হিসেবে গড়ে তোলার অঙ্গীকার করেছেন জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আজীজুর রহমান।


বিজ্ঞাপন

রবিবার (০১ ফেব্রুয়ারি ২০২৬) বিকাল ৪টায় শার্শা উপজেলার উলাশী ইউনিয়ন জামায়াত আয়োজিত এক পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। জনসভায় স্থানীয় নেতা-কর্মী ও সাধারণ মানুষের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।
মাওলানা আজীজুর রহমান বলেন,

“আমি যদি আপনাদের সমর্থনে নির্বাচিত হতে পারি, তাহলে শার্শা উপজেলাকে একটি আধুনিক, সুশাসনভিত্তিক ও ইনসাফ প্রতিষ্ঠিত মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে সর্বাত্মক চেষ্টা করবো, ইনশাআল্লাহ।”


বিজ্ঞাপন

তিনি আরও বলেন, উন্নয়নের নামে বৈষম্য নয়, বরং সব শ্রেণি-পেশার মানুষের ন্যায্য অধিকার নিশ্চিত করাই হবে তার মূল লক্ষ্য।
পথসভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর জেলা জামায়াতের নায়েবে আমীর মাওলানা হাবিবুর রহমান, উপজেলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী ও উপজেলা আমীর অধ্যাপক ফারুক হাসান, উলাশী ইউনিয়ন জামায়াতের চেয়ারম্যান পদপ্রার্থী ও থানা সেক্রেটারি মোঃ জাহাঙ্গীর আলম, এনসিপি নেতা মোরাদ উদদৌলা এবং খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহপ্রচার সম্পাদক মুফতি শহীদুল্লাহ কাসেমী।


বিজ্ঞাপন

সভা থেকে উলাশী ইউনিয়নের বিভিন্ন স্থানীয় সমস্যা—যেমন রাস্তা সংস্কার, শিক্ষা প্রতিষ্ঠান উন্নয়ন, মসজিদ, মাটিপুকুরিয়া গ্রামের খেলার মাঠ এবং মন্দির সংক্রান্ত সমস্যার সমাধানের আশ্বাস দেওয়া হয়। পথসভা শেষে স্থানীয় জনগণ আগামী দিনে একটি শান্তিপূর্ণ ও গ্রহণযোগ্য নির্বাচনের প্রত্যাশা ব্যক্ত করেন।

👁️ 20 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *