খুলনার ডুমুরিয়ায় অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী

Uncategorized আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

শেখ মাহতাব হোসেন ডুমুরিয়া (খুলনা)  :  আর নয় কালক্ষেপন এবার চাই প্রজ্ঞাপন, বাজারে আগুন পেটে ক্ষুধা পে-স্কেল দিতে কিসের বাঁধা? ভাত দে কাপড় দে নইলে মোদের “বিষ” দে।


বিজ্ঞাপন

বাংলাদেশ সরকারি কর্মকর্তা-কর্মচারী কল্যাণ সমিতি, ডুমুরিয়া উপজেলা শাখা, খুলনার বাস্তবায়নে সোমবার সকাল,৯টায় ডুমুরিয়া উপজেলা পরিষদের সামনে ডুমুরিয়া উপজেলা পরিষদের সামনে অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ডুমুরিয়া উপজেলা প্রশাসনিক কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম।

বাংলাদেশ সরকারি কর্মচারী দাবী আদায় ঐক্য
সরকার কর্তৃক গঠিত পে-কমিশনের সুপারিশকৃত বৈষম্যহীন ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ সহ ৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে কেন্দ্রীয় কমিটি কর্তৃক ঘোষিত ০১ ফেব্রুয়ারি-২০২৬ হতে ০৩ ফেব্রুয়ারি (৩দিন), সকাল ৯টা হতে ১১টা পর্যন্ত ২ ঘন্টা অবস্থান ও বিক্ষোভ কর্মসূচী ০১ ফেব্রুয়ারি-২০২৬ হতে ০৩ ফেব্রুয়ারি (৩দিন), সকাল ৯টা হতে ১১টা পর্যন্ত ২ ঘন্টা


বিজ্ঞাপন

কর্মসূচিতে অংশ নেওয়া নেতারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত সময়ের মধ্যে ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশ এবং ৭ দফা দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আরও কঠোর আন্দোলনের পথে যেতে বাধ্য হবেন তারা।


বিজ্ঞাপন

সভায় সভাপতিত্ব করেন ইউ এন ও অফিসের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নূরুল ইসলাম, এসময় বক্তব্য দেন ডুমুরিয়া উপজেলার সহকারী মৎস্য কর্মকর্তা মোঃ মহসিন আলম ,ডুমুরিয়া উপজেলার ভূমি অফিসের হেড কিলার মোঃ ‌নাসিম , সহকারী প্রশাসনিক কর্মকর্তা মিলন কুমার সরকার,‌ মৎস্য অফিসের ফার্মের প্রধান সহকারী আলাউদ্দিন,

ভূমি অফিসের নাজির কিরণ বালা, ইউ এন ও অফিসের সহকারী মোঃ ফরিদুর রহমান,‌ ‌মোঃ এস,এম তৌকির মাহমুদ, মৎস্য অফিসের সাইফুল ইসলাম‌, জনস্বাস্থ্য প্রকৌশলী প্রধান সহকারী মোঃ জাহিদুল ইসলাম, জান্নাত, মঞ্জু,পৃতিষ,বিজয়্সহ আরো অনেকই উপস্থিত ছিলেন।।

আলোচনা সভা শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে ডুমুরিয়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা চত্বরে শেষ করেন।।

👁️ 19 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *