আমতলীতে সন্ত্রাসী কর্তৃক ভোট কেন্দ্র দখল ও উদ্ধারে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত

Uncategorized আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বরিশাল বিশেষ প্রতিবেদন সারাদেশ

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা)  : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনের দিন সন্ত্রাসী কর্তৃক ভোট কেন্দ্র দখল ও উদ্ধারে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ ফেব্রুয়ারী) বেলা ১১ টার দিকে আমতলী মফিজ উদ্দিন বালিকা বিদ্যালয়ে বাংলাদেশ নৌবাহিনী কন্টিনজেন্ট কমান্ডারের নেতৃত্বে নৌবাহিনী, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনীর মহড়া অনুষ্ঠিত হয়েছে।

ওই মহড়ার নেতৃত্ব দেন আমতলী উপজেলার দায়িত্বে থাকা বাংলাদেশ নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার মো. মনজুর হোসেন।


বিজ্ঞাপন

জানা গেছে, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সন্ত্রাসী কর্তৃক যদি কোন ভোট কেন্দ্র দখল হয়। সেই ভোট কেন্দ্র কিভাবে সন্ত্রাসীদের হাত থেকে উদ্ধার করে তাদের গ্রেফতার এবং আইনের হাতে সোপর্দ করা হবে সেই বিষয়ে বাস্তব মহড়া অনুষ্ঠিত হয়।


বিজ্ঞাপন

মহড়ায় উপস্থিত ছিলেন লেঃ কমান্ডার জাফর, লেঃ কমান্ডার সাজিদ, নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আশরাফুল ইসলাম, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, ওসি তদন্ত মো. সাইদুল ইসলামসহ বাংলাদেশ নৌবাহিনী, বিজিবি ও পুলিশ সদস্যরা।

👁️ 21 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *