পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান পার্বত্য জেলার উদ্যোগে দিনব্যাপী লিডারশীপ ট্রেনিং ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত

Uncategorized গ্রাম বাংলার খবর চট্টগ্রাম জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

রমজান আলী, (বান্দরবান) : আজ ৩ ফেব্রুয়ারী পিসিসিপি বান্দরবান কার্যালয়ে এই ট্রেনিং ক্যাম্প সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলা সভাপতি ও কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি আসিফ ইকবাল। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনের সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দিন।

ট্রেনিং ক্যাম্পে অতিথি হিসেবে উপস্থিত থেকে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন বিশিষ্ট আইনজীবী ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক আলোচক এডভোকেট আবু জাফর, এডভোকেট মোহাম্মদ শাকিল খান এবং পার্বত্য চট্টগ্রাম ছাত্র পরিষদ বান্দরবান জেলা সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) তানভীর হোসেন ইমনসহ অন্যান্য নেতৃবৃন্দ।


বিজ্ঞাপন

বক্তারা নেতৃত্বের গুণাবলি, সংগঠনিক শৃঙ্খলা, নৈতিকতা ও পার্বত্য চট্টগ্রামের সমসাময়িক বাস্তবতা নিয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করেন। তারা বলেন, দক্ষ ও আদর্শ নেতৃত্ব গড়ে তুলতে এ ধরনের প্রশিক্ষণ কর্মসূচির গুরুত্ব অপরিসীম।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রনেতারা অংশগ্রহণ করেন এবং প্রশিক্ষণের মাধ্যমে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরিতে এই আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

👁️ 19 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *