বিএনপি’র নিরঙ্কুশ জয়ী হওয়ায় বাংলাদেশ গণমুক্তি পার্টির শুভেচ্ছা

Uncategorized জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

হাকিকুল ইসলাম খোকন :  শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ২০২৬, বাংলাদেশ গণমুক্তি পার্টি (বিজিপি)’র সভাপতি এম এ আলীম সরকার এবং সাধারণ সম্পাদক লেখক অমুল্য কুমার বৈদ্য এক যৌথ শুভেচ্ছাবার্তায় বলেন, বাংলাদেশ গণমুক্তি পার্টির পক্ষ থেকে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর নিরঙ্কুশ জয়ের জন্য আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি।


বিজ্ঞাপন

গণতান্ত্রিক প্রক্রিয়ায় জনগণের প্রত্যক্ষ সমর্থন লাভ করা একটি বড় অর্জন, যা দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন দায়িত্ব ও প্রত্যাশার দ্বার উন্মোচন করেছে এবং গণতন্ত্র ফিরে এসেছে।

একাত্তরের বিজয়কে ধরে রাখার জন্য ও পাকিস্তানের বিপক্ষে বাংলার জনগণ সঠিক সিদ্ধান্ত নিয়েছে। বাংলার জনগণের শুভবুদ্ধির উদয় হয়েছে। আমরা দেশবাসীকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য ধন্যবাদ জানাচ্ছি। খবর আইবিএননিউজ ।


বিজ্ঞাপন

আমরা বিশ্বাস করি, জনগণের এই রায় দেশের গণতন্ত্রকে আরও সুদৃঢ় করবে এবং ন্যায়বিচার, সুশাসন ও অর্থনৈতিক অগ্রগতির পথে নতুন গতি সঞ্চার করবে। দেশের সার্বিক উন্নয়ন, অর্থনৈতিক মুক্তি, সংস্কৃতিক মুক্তি, বাকস্বাধীনতা এবং আইনের শাসন প্রতিষ্ঠা ও জাতীয় ঐক্য জোরদারে নবনির্বাচিত নেতৃত্ব কার্যকর ভূমিকা রাখবে- এটাই আমাদের প্রত্যাশা।


বিজ্ঞাপন

বাংলাদেশ গণমুক্তি পার্টি গঠনমূলক সমালোচনা ও ইতিবাচক সহযোগিতার মাধ্যমে দেশের কল্যাণে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। জাতীয় স্বার্থে আমরা সবসময় দায়িত্বশীল ভূমিকা পালন করবো এবং গণতান্ত্রিক মূল্যবোধ সমুন্নত রাখতে সচেষ্ট থাকবো।
আমরা আবারও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-কে অভিনন্দন জানাই এবং দেশের শান্তি, স্থিতিশীলতা ও সমৃদ্ধি কামনা করছি।

👁️ 20 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *