নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে প্রধানমন্ত্রীর সক্রিয়তা : ‘ফ্যামিলি কার্ড’ চালুতে আন্তঃমন্ত্রণালয় সভা

Uncategorized আইন ও আদালত জাতীয় ঢাকা বিশেষ প্রতিবেদন রাজধানী রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

নিজস্ব প্রতিবেদক  :  রাজধানীর সচিবালয়ে আজ বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি ২০২৬) গুরুত্বপূর্ণ এক আন্তঃমন্ত্রণালয় সভায় সভাপতিত্ব করেন বিএনপি চেয়ারম্যান ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী বহুল আলোচিত ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি চালুর লক্ষ্যে কর্মপরিকল্পনা চূড়ান্ত করতে এ সভার আয়োজন করা হয়।


বিজ্ঞাপন

মন্ত্রীপরিষদ বিভাগের সভাকক্ষে অনুষ্ঠিত এই বৈঠকে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ও প্রতিমন্ত্রীরা উপস্থিত ছিলেন। সভায় ‘ফ্যামিলি কার্ড’ বাস্তবায়নের কাঠামো, উপকারভোগী নির্ধারণ, প্রযুক্তিগত অবকাঠামো, তথ্যভাণ্ডার সমন্বয় এবং মাঠপর্যায়ে কার্যক্রম পরিচালনার রূপরেখা নিয়ে বিস্তারিত আলোচনা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, নির্বাচনের আগে জনগণের কাছে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নই বর্তমান সরকারের প্রধান অগ্রাধিকার। তিনি সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেন এবং দ্রুত সময়ের মধ্যে কার্যকর ও স্বচ্ছ প্রক্রিয়ায় ‘ফ্যামিলি কার্ড’ চালুর প্রস্তুতি সম্পন্ন করার ওপর গুরুত্বারোপ করেন।


বিজ্ঞাপন

এর আগে সকালে সচিবালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি ও মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার। পরে তিনি সরাসরি সভাকক্ষে যোগ দেন।


বিজ্ঞাপন

সরকারের উচ্চপর্যায়ের এই তৎপরতা থেকে স্পষ্ট, নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান ব্যক্তিগতভাবে তদারকি করছেন এবং সামাজিক সুরক্ষা ও নাগরিক সুবিধা সম্প্রসারণে দৃঢ় অঙ্গীকারবদ্ধ। ‘ফ্যামিলি কার্ড’ কর্মসূচি বাস্তবায়িত হলে দেশের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো সরাসরি উপকৃত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।

👁️ 82 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *