জয়পুরহাটের  পাঁচবিবিতে ব্র্যাক কর্তৃক গবাদি প্রাণীর বীমাদাবির অর্থ প্রদান

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ গ্রাম বাংলার খবর জাতীয় বানিজ্য বিশেষ প্রতিবেদন সারাদেশ

পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি :  স্বামী সন্তান নিয়ে কোহিনুর বেগমের অভাবের সংসার। ভবিষ্যত জীবনে বিপদের কথা ভেবে কোহিনুর ব্র্যাক এনজিওতে একটি ৪০হাজার টাকা মূল্যের গাভী কিনে বিমা করেন।


বিজ্ঞাপন

হঠাৎ তার গাভীটি মারা যাওয়ায় ব্র্যাক কতৃপক্ষ গাভীটির মরণোত্তর বিমাদাবির ৩৬ হাজার টাকা প্রদান করেন। জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার মোহাম্মদপুর ইউনিয়নের নান্দাশ গ্রামে কোহিনুর বেগমের বাড়ি।

উক্ত বীমাদাবির আনুষ্ঠানিক সভায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ মহির উদ্দিন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে ভুক্তভোগীর হাতে বিমাদাবির টাকা প্রদান করেন।


বিজ্ঞাপন

এসময় উপস্থিত ছিলেন জেলা ভেটেরিনারি ডাঃ রোস্তম আলী, পাঁচবিবি উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, ব্র্যাকের সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার মোঃ গোলাম রব্বানী, জেলা সমন্বয়ক মোঃ আরিফূল ইসলাম, আঞ্চলিক ব্যবস্থাপক উজ্জ্বল কুমার সরকার ও মোঃ আলিমুজ্জামান, ডিভিশনাল সেক্টর স্পেশালিষ্ট মোঃ আব্দুল বারিক, এলাকা ব্যাবস্থাপক মোঃ মোস্তফা জামান ও মোঃ নবীবুর রহমান সহ এলাকার শতাধিক নারী-পুরুষ সদস্য।


বিজ্ঞাপন
👁️ 193 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *