
নিজস্ব প্রতিনিধি : সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে আমোদপুর সমাজ সেবা ফোরামের উদ্যোগে আজ গরীব ও দুস্থ পরিবারের মাঝে অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

এ উপলক্ষে আয়োজিত সংক্ষিপ্ত অনুষ্ঠানে ফোরামের সদস্যরা উপস্থিত থেকে আলোচনা করেন, পরে বাড়ি বাড়ি গিয়ে উপকারভোগীদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
অনুষ্ঠানে সাধারণ সম্পাদক আনোয়ার হুসাইন বলেন, সমাজের বিত্তবান ও সচেতন মানুষ যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসে, তাহলে অসহায় মানুষের কষ্ট অনেকটাই লাঘব করা সম্ভব। সভাপতি হাঃ বাবুল বলেন আমোদপুর সমাজ সেবা ফোরাম ভবিষ্যতেও মানবিক কার্যক্রম অব্যাহত রাখবে ইনশাআল্লাহ ।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন সহসভাপতি রাজিব হাসান, অর্থ সম্পাদক আলাল উদ্দিন, নাজিরুল ইসলাম, ও হাঃ শরীফ, আল আমিন সহ কার্যকরী কমিটির সদস্যবৃন্দ। উপদেষ্টা পরিষদ থেকে উপস্থিত ছিলেন, সোহেল মিয়া, সুজন মিয়া, সোহাগ হাসান, রাসেল মিয়া ও ফারুকসহ আরো অনেকেই।

অর্থ সহায়তা পেয়ে উপকারভোগীরা ফোরামের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং এ ধরনের উদ্যোগকে সমাজের জন্য অত্যন্ত ইতিবাচক বলে উল্লেখ করেন। অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সমাজসেবামূলক কাজে আগ্রহী ব্যক্তিরাও উপস্থিত ছিলেন।
