মালদ্বীপে উৎসবমুখর পরিবেশে পবিত্র ঈদুল ফিতর উদযাপন

Uncategorized আন্তর্জাতিক ইতিহাস ঐতিহ্য জাতীয় বিশেষ প্রতিবেদন

মোহাম্মদ মাহামুদুল, (মালদ্বীপ) প্রতিনিধি  :  আরব বিশ্বসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে সামঞ্জস্য রেখে শতভাগ মুসলিম দেশ মালদ্বীপে যথাযোগ্য ধর্মীয় মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে উদযাপিত হয়েছে পবিত্র ঈদুল ফিতর। এই আনন্দঘন মুহূর্তে অংশ নেন দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরাও।


বিজ্ঞাপন

শুক্রবার (২০ মার্চ) স্থানীয় সময় সকাল ৭টা থেকে মালদ্বীপের বিভিন্ন দ্বীপের মসজিদে একাধিক ঈদের জামাত অনুষ্ঠিত হয়। রাজধানী মালে-এর মাফান্নু স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় সবচেয়ে বড় জামাত। এছাড়া মসজিদুল আল-সুলতান (গ্র্যান্ড মসজিদ) এবং মসজিদুল আল-সালমানসহ গুরুত্বপূর্ণ মসজিদগুলোতেও একযোগে ঈদের নামাজ আদায় করা হয়।

ঈদের নামাজে অংশ নিতে প্রবাসী বাংলাদেশিরা দলবদ্ধভাবে নূরু মিসকিন, ইব্রাহিম মিসকিন ও হুকুরু মিসকিনসহ বিভিন্ন মসজিদে উপস্থিত হন। এ সময় অনেকেই দেশীয় সংস্কৃতির প্রতিফলন ঘটিয়ে পায়জামা-পাঞ্জাবি পরে অংশ নেন, যা ঈদের পরিবেশকে আরও বর্ণিল করে তোলে।


বিজ্ঞাপন

ঈদ উপলক্ষে মালদ্বীপে বাংলাদেশি মালিকানাধীন রেস্তোরাঁগুলোতে বিশেষ দেশীয় খাবারের আয়োজন করা হয়। প্রবাসীরা পরিবার-পরিজন ও বন্ধুদের সঙ্গে রাজধানী মালে এবং পার্শ্ববর্তী হুলহুমালে ঘুরে ঈদের আনন্দ ভাগাভাগি করেন।


বিজ্ঞাপন

এদিকে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে প্রবাসী বাংলাদেশিদের শুভেচ্ছা জানিয়েছে বাংলাদেশ হাইকমিশন, মালদ্বীপ। পাশাপাশি শুভেচ্ছা বার্তা দেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান, প্রধান উপদেষ্টা ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলামসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

এছাড়া কমিউনিটি নেতৃবৃন্দ, ব্যবসায়ী প্রতিনিধি, চিকিৎসক ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারাও ঈদের শুভেচ্ছা জানান।
সবমিলিয়ে প্রবাসে থেকেও আনন্দ-উৎসব ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে মালদ্বীপে উদযাপিত হয়েছে মুসলিম উম্মাহর অন্যতম প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতর।

👁️ 25 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *