বিজয়নগরের জঙ্গলে মাটির নীচ থেকে মিললো সাড়ে নয় কোটি টাকার পণ্য

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি  :  ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরের জঙ্গলে মাটির নীচে লুকানো অবস্থায় মিললো প্রায় সাড়ে নয় কোটি টাকার ভারতীয় পণ্য। বৃহস্পতিবার রাতে উপজেলার কামালমুড়া নামক স্থানে অভিযান চালিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এসব পণ্য জব্দ করে।


বিজ্ঞাপন

শুক্রবার বিকেলে বিজিবি-২৫ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ এ তথ্য নিশ্চিত করেছেন। জব্দ করা এসব ভারতীয় পণ্য আখাউড়া কাস্টমসে জমা দেওয়া প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।

বিজিবি জানায়, মুকুন্দপুর বর্ডার আউট পোস্ট (বিওপির) টহল দল তাদের দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২০০৭/৯-এস থেকে আনুমানিক ২৫০ গজ বাংলাদেশের ভিতরে অভিযান পরিচলনা করে। অভিযানে সীমান্ত এলাকায় জঙ্গল দিয়ে মাটির নীচে লুকায়িত অবস্থায় ভারতীয় মোবাইল ফোনের ডিসপ্লে ৯,৬০০ পিস, উন্নতমানের সানগ্লাস ১৩,৬২৮ পিস এবং উন্নতমানের শাড়ি ৩৪৩ পিস জব্দ করা হয়। এসব পণ্যের মূল্য প্রায় নয় কোটি ৩৮ লাখ টাকা।


বিজ্ঞাপন

বিজিবি অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ জানান, সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর দায়িত্বপূর্ণ ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর ও আখাউড়া এবং হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলায় সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোত্তকভাবে অব্যাহত রয়েছে।


বিজ্ঞাপন

এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে চোরাচালানী মালামাল জব্দ করা হয়। সাংবাদিকদেরকে তিনি জানান, চলতি বছরের জানুয়ারি থেকে ২০ মার্চ নাগাদ উল্লেখিত সীমান্ত এলাকা থেকে প্রায় ১৪৩ কোটি টাকার পণ্য জব্দ করা হয়।

এক প্রশ্নের জবাবে তিনি জানান, সীমান্তে চোরাচালান বাড়েনি। তবে গোয়েন্দা নজরদারির মাধ্যমে পণ্য জব্দের পরিমাণ আগের চেয়ে বেড়েছে।

👁️ 23 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *