চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বলে শট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর ফাইনাল খেলা অনুষ্ঠিত

Uncategorized খেলাধুলা গ্রাম বাংলার খবর চট্টগ্রাম জাতীয় ফুটবল বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

নেজাম উদ্দীন বাঁশখালী, (চট্টগ্রাম)  : চট্টগ্রামের বাঁশখালী উপজেলার চাম্বল ইউনিয়নে “চাম্বল ছাত্র কল্যাণ পরিষদ”-এর উদ্যোগে আয়োজিত শট পিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৬-এর জমজমাট ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

মঙ্গলবার (২৭ মার্চ) বিকাল ৪টায় বাঁশখালী হাসপাতালের পূর্ব পাশে পাতলা মার্কেট সংলগ্ন মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মাঠজুড়ে দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।


বিজ্ঞাপন

খেলায় অংশগ্রহণকারী দুই দলের খেলোয়াড়রা দারুণ নৈপুণ্য প্রদর্শন করেন, যা উপস্থিত দর্শকদের মুগ্ধ করে এবং পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় প্রাণবন্ত পরিবেশ।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ জয়নাল আবেদীন, সাবেক যুগ্ম আহ্বায়ক, বাঁশখালী উপজেলা যুবদল। প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আতীকুল ইসলাম চৌধুরী (টিটু), সাবেক সভাপতি, চাম্বল ইউনিয়ন ছাত্রদল।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামশেদ মোহাম্মদ তাবারক হোসেন, সাবেক ছাত্র বিষয়ক সম্পাদক, চাম্বল ইউনিয়ন বিএনপি; বাঁশখালী উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ হেলাল উদ্দীন; উপজেলা তরুণ দলের সভাপতি মাওলানা ইদ্রিস; উপজেলা যুবদল নেতা ছৈয়দনুর ও এরশাদ; চাম্বল ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ডা. এরফানুল হক চৌধুরী ও সদস্য সচিব নেজাম উদ্দীন; শ্রমিক দলের ইউনিয়ন সদস্য সচিব আব্দু রহিম; স্বেচ্ছাসেবক দল নেতা আখতারুজ্জামান; উপজেলা ছাত্রদল নেতা সাইফুল ইসলাম সোহাগ; পৌরসভা ছাত্রদল নেতা জিসানসহ অসংখ্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।

অনুষ্ঠানে বক্তারা বলেন, খেলাধুলা যুব সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখে এবং সুস্থ বিনোদনের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনে। তারা ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজক সংগঠন “চাম্বল ছাত্র কল্যাণ পরিষদ”-এর নেতৃবৃন্দ জানান, যুব সমাজকে ক্রীড়ামুখী করা এবং পারস্পরিক সম্প্রীতি বৃদ্ধির লক্ষ্যে এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করা হয় এবং সফল আয়োজনের জন্য সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানানো হয়।

👁️ 20 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *