উজিরপুরের ওটরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে আলোচনায় মাসুদ মোল্লা

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

উজিরপুর প্রতিনিধি  :  বরিশাল জেলার উজিরপুর উপজেলার ওটরা ইউনিয়নের কৃতি সন্তান মোঃ মাসুদ মোল্লা আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে ওটরা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে ব্যাপক আলোচনায় রয়েছে।


বিজ্ঞাপন

স্থানীয় রাজনৈতিক অঙ্গন নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে তিনি একজন জনপ্রিয় ও পরীক্ষিত নেতৃত্ব হিসেবে পরিচিত মোঃ মাসুদ মোল্লা সংগঠনকে সুসংগঠিত রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

ওটরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক হিসেবে রাজপথে থেকে সক্রিয় ভূমিকা রেখে পরবর্তীতে উজিরপুর উপজেলা বিএনপির কোষাধ্যক্ষ হিসেবে সক্রিয় ভূমিকা পালন করছেন। মোঃ মাসুদ মোল্লা একজন বিশিষ্ট ব্যবসায়ী ও রাজনীতিবিদ।


বিজ্ঞাপন

স্থানীয় সূত্রে জানা গেছে দলের কঠিন সময় তিনি রাজপথে সক্রিয় থেকে আন্দোলন সংগ্রামে অংশ নিয়েছেন। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের আমলে বিএনপির যে সকল নেতাকর্মী রাজনৈতিক মামলার শিকার হয়েছেন তাদের পাশে দাঁড়িয়েছেন মাসুদ মোল্লা। বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে অংশগ্রহণের কারণে সাধারণ ভোটারদের মধ্যে ও তার গ্রহণযোগ্যতা দিন দিন বেড়েই উঠছে।


বিজ্ঞাপন

সন্ত্রাস রাজনীতি মাদক মুক্ত এবং বৈষম্যহীন সমাজ গঠনে প্রতিজ্ঞাবদ্ধ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেছেন মোঃ মাসুম মোল্লা। সকল নেতাকর্মীদের সঙ্গে সুসম্পর্ক এবং সাধারণ মানুষের পাশে থাকার কারণে চেয়ারম্যান পদে মোঃ মাসুদ মোল্লা শক্ত অবস্থানে রয়েছেন।

ওটরা ইউনিয়নের উন্নয়ন ও জনগণের সেবায় একজন সৎ সাহসী ও জনবান্ধব নেতৃত্বের প্রয়োজন যা মোঃ মাসুম মোল্লার মধ্যেই রয়েছে। ওটরা ইউনিয়নের রাজনৈতিক অঙ্গনে এখন মোঃ মাসুম মোল্লা কে ঘিরে নতুন উদ্দীপনা তৈরি হয়েছে।

মোঃ মাসুদ মোল্লা বলেন ‘ইউনিয়ন আমার দায়িত্বও আমার’ শিক্ষা স্বাস্থ্য ও অবকাঠাময় নতুন দিগন্ত দুর্নীতিমুক্ত সমাজ গড়তে প্রতিশ্রুতিবদ্ধ আপনাদের ভারসায় এগিয়ে যেতে চাই আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে দোয়া প্রার্থী আপনাদের সকলের সমর্থন কামনা করছেন।

👁️ 33 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *