শরনখোলায় কোডেকের উদ্যোগে সংলাপ সভা অনুষ্ঠিত 

Uncategorized কর্পোরেট সংবাদ খুলনা গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

শরণখোলা প্রতিনিধি  :   বাগেরহাটের শরনখোলায় রায়েন্দা ইউনিয়নে ইউনিয়ন পর্যায়ের একটি গুরুত্বপূর্ণ সংলাপ সভা অনুষ্ঠিত হয়, যেখানে ইউনিয়ন এর প্যানেল চেয়ারম্যান, প্রশাসনিক কর্মকর্তা, সাংবাদিক, মেম্বর সদস্য, ইউনিয়ন সিএসও (CSO) সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত সভার আয়োজন করে কোডেক (CODEC) – এনগেজ প্রকল্প, এবং অর্থায়ন করে ইউরোপীয় ইউনিয়ন (EU)। কারিগরি সহায়তা প্রদান করে নেটজস বাংলাদেশ (NetZs Bangladesh)।


বিজ্ঞাপন

সভাটি সুষ্ঠুভাবে পরিচালনা ও সমন্বয়ের দায়িত্বে ছিলেন কোডেক এর এরিয়া অফিসার অজিফা নীলা এবং এফএফ মো: নূর ইসলাম

আলোচনা বিষয়সমূহ  :  সভায় এলাকার বিদ্যমান বিভিন্ন সমস্যা অগ্রাধিকার ভিত্তিতে বিস্তারিতভাবে আলোচনা করা হয়। উল্লেখযোগ্য বিষয়গুলো হলো—খাল খনন, নিরাপদ পানির জন্য পিএসএফ ও পুকুর সংস্কার, এবং ভাঙ্গা রাস্তা সংস্কার।


বিজ্ঞাপন

সিদ্ধান্ত ও কর্মপরিকল্পনা  : সভায় আলোচিত প্রতিটি সমস্যার সমাধানে পৃথক পৃথক কমিটি গঠন করা হয়। সিএসও সদস্যদের মধ্যে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়, যাতে তারা নির্ধারিত বিষয়ে কার্যকর ভূমিকা রাখতে পারেন।


বিজ্ঞাপন

এছাড়া সিদ্ধান্ত গৃহীত হয় যে— গঠিত কমিটিগুলো পরিকল্পনা অনুযায়ী কাজ বাস্তবায়ন করবে। ইউনিয়ন ও উপজেলা পর্যায়ের সংশ্লিষ্ট দপ্তরের সাথে নিয়মিত যোগাযোগ রাখবে সমস্যা সমাধানে সমন্বিত উদ্যোগ গ্রহণ করবে।

মন্তব্য   :  উপস্থিত ইউনিয়ন এর মেম্বর সদস্য সহ সকল সদস্য মতামত প্রদান করেন যে, এটি একটি অত্যন্ত ইতিবাচক ও সময়োপযোগী উদ্যোগ। তারা বলেন, গঠিত কমিটিগুলো সক্রিয়ভাবে কাজ করলে স্থানীয় সমস্যাগুলো দ্রুত সমাধান সম্ভব হবে। সবাই এ উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং সহযোগিতার আশ্বাস প্রদান করেন। সার্বিকভাবে সভাটি ফলপ্রসূ ও কার্যকরভাবে সম্পন্ন হয়।

👁️ 20 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *