বাঘাইছড়িতে বাদপড়া শিশুদের হাম-রুবেলা টিকাদানে বিশেষ মাইকিং

Uncategorized গ্রাম বাংলার খবর চট্টগ্রাম জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ স্বাস্থ্য

মোঃ রফিকুল ইসলাম রিয়াজ, (বাঘাইছড়ি)  :  বাঘাইছড়ি উপজেলায় বাদপড়া শিশুদের হাম-রুবেলা টিকাদান কর্মসূচিতে অংশগ্রহণ নিশ্চিত করতে এলাকাব্যাপী বিশেষ মাইকিং কার্যক্রম পরিচালনা করা হয়েছে। উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ব্র্যাকের যৌথ উদ্যোগে এ সচেতনতামূলক প্রচারণা চালানো হয়।


বিজ্ঞাপন

জানা গেছে, উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ডে নির্ধারিত কেন্দ্রের মাধ্যমে ৬ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুদের হাম-রুবেলা টিকা প্রদান করা হবে। শিশুদের সংক্রামক রোগ থেকে সুরক্ষা দিতে সরকার পরিচালিত এ কর্মসূচিতে স্বাস্থ্য বিভাগ বিশেষ গুরুত্ব দিচ্ছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, দুর্গম ও প্রত্যন্ত এলাকাসহ উপজেলার সর্বত্র টিকাসেবা পৌঁছে দিতে বিশেষ পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। স্বাস্থ্যকর্মী ও স্বেচ্ছাসেবকরা বিভিন্ন এলাকায় গিয়ে অভিভাবকদের সচেতন করছেন এবং নির্ধারিত কেন্দ্রে শিশুদের নিয়ে আসার আহ্বান জানাচ্ছেন।


বিজ্ঞাপন

এ কার্যক্রমে সহযোগিতা করছে ব্র্যাকের স্থানীয় প্রতিনিধি ও মাঠকর্মীরা। তাদের সহায়তায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি ক্লিনিক ও সামাজিক সংগঠনের মাধ্যমে টিকাদান কার্যক্রম পরিচালিত হবে। বিশেষ করে পাহাড়ি ও দুর্গম এলাকার শিশুদের টিকার আওতায় আনতে অতিরিক্ত গুরুত্ব দেওয়া হচ্ছে।


বিজ্ঞাপন

এদিকে, আজ সকাল থেকেই উপজেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে অভিভাবকদের টিকাদান কর্মসূচিতে অংশ নিতে উদ্বুদ্ধ করা হয়েছে।

স্বাস্থ্য কর্মকর্তারা জানান, হাম একটি অত্যন্ত সংক্রামক রোগ। সময়মতো টিকা প্রদান না করলে শিশুদের নানা জটিলতা দেখা দিতে পারে। তাই নির্ধারিত তারিখে শিশুদের নিকটস্থ কেন্দ্রে নিয়ে গিয়ে টিকা দেওয়ার জন্য সকল অভিভাবকের প্রতি আহ্বান জানানো হয়েছে।

👁️ 24 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *