ফুলগাজী সরকারি কলেজের কম্পিউটার ল্যাবে চুরি

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

মোহাম্মদ হানিফ, (ফেনী) :  শিক্ষার্থী আটক, উদ্ধার ৪ লাখ টাকার যন্ত্রাংশ; খোয়া গেছে প্রায় ১১ লাখ টাকার মালামাল ফেনীর ফুলগাজী সরকারি কলেজ–এর কম্পিউটার ল্যাব ও লাইব্রেরি কক্ষ থেকে প্রায় ১১ লাখ ৪৮ হাজার ৫০০ টাকার কম্পিউটার সামগ্রী চুরির ঘটনায় এক শিক্ষার্থীকে আটক করেছে পুলিশ। আটক শিক্ষার্থী কলেজটির এইচএসসি ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের মানবিক বিভাগের ছাত্র বলে জানিয়েছে পুলিশ।


বিজ্ঞাপন

পুলিশ সূত্রে জানা গেছে, ফুলগাজী উপজেলার ১ নম্বর ফুলগাজী ইউনিয়নে অবস্থিত কলেজটির পুরাতন দুইতলা ভবনের দ্বিতীয় তলার লাইব্রেরি কক্ষ এবং নতুন ছয়তলা ভবনের ষষ্ঠ তলার কম্পিউটার ল্যাব থেকে বিভিন্ন কম্পিউটার যন্ত্রাংশ চুরি হয়।

কলেজ কর্তৃপক্ষ গত ১১ এপ্রিল,  বিকেলে প্রথমে লাইব্রেরি কক্ষ থেকে যন্ত্রাংশ চুরির বিষয়টি জানতে পারে। পরে ৪ মে ২০২৬ তারিখে কম্পিউটার ল্যাব থেকেও বিপুল পরিমাণ যন্ত্রাংশ উধাও হওয়ার ঘটনা ধরা পড়ে।


বিজ্ঞাপন

চুরি হওয়া মালামালের মধ্যে ছিল ৩১টি প্রসেসর, ১১টি সিপিইউ কুলার ফ্যান, ৩০টি ৮ জিবি ডিডিআর৪ র‌্যাম, ৩০টি হার্ডডিস্ক, ৩টি মাদারবোর্ড, ২টি সুইচ হাব এবং ২টি রাউটার। এসব মালামালের আনুমানিক মূল্য ধরা হয়েছে ১১ লাখ ৪৮ হাজার ৫০০ টাকা।


বিজ্ঞাপন

এ ঘটনায় কলেজ কর্তৃপক্ষ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে ফুলগাজী থানা–এ মামলা দায়ের করলে পুলিশ পেনাল কোডের ৪৫৭/৩৮০ ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করে।
তদন্তের একপর্যায়ে পুলিশ ফুলগাজী ও ঢাকা–সহ বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

পরে কলেজ কর্তৃপক্ষের সন্দেহের ভিত্তিতে গত ২১ মে ২০২৬ তারিখে ফেনী মডেল থানা এলাকার শান্তি কোম্পানি রোডের একটি বাসায় অভিযান চালানো হয়। সেখানে শিক্ষার্থী সাকিব আল হাসানের ব্যবহৃত কক্ষের খাটের নিচ থেকে চোরাই মালামাল উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া মালামালের মধ্যে ছিল ৫টি প্রসেসর, ১৭টি র‌্যাম, ১৭টি হার্ডডিস্ক, ১টি রাউটার, ৩টি মাদারবোর্ড এবং ২টি সুইচ হাব। উদ্ধারকৃত এসব যন্ত্রাংশের আনুমানিক মূল্য প্রায় ৪ লাখ ২ হাজার টাকা।

পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় ব্যবহৃত মোবাইল নম্বর ট্র্যাক করে একই দিন বিকেলে ফেনীর হাজারী রোড এলাকা থেকে ১৭ বছর বয়সী ওই শিক্ষার্থীকে হেফাজতে নেয় পুলিশ।

পুলিশ জানিয়েছে, কলেজের শিক্ষক ও অভিভাবকের উপস্থিতিতে জিজ্ঞাসাবাদে আটক শিক্ষার্থী চুরির ঘটনার সত্যতা স্বীকার করেছে। সে উদ্ধার হওয়া যন্ত্রাংশগুলো কলেজের কম্পিউটার থেকে খুলে নেওয়া হয়েছে বলেও স্বীকার করে।

ফুলগাজী থানা পুলিশ জানিয়েছে, আটক কিশোরের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তাকে আদালতের মাধ্যমে পাঠানো হয়েছে।

👁️ 27 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *