সরিষাবাড়ীতে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ীতে পরিবেশ সংরক্ষণ ও সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ করা হয়েছে।


বিজ্ঞাপন

বুধবার (১০ জুন) সকালে উপজেলার ডোয়াইল ইউনিয়নের কুঠিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ও শিক্ষকদের মাঝে এ গাছের চারা বিতরণ করা হয়।

জানা যায়, মাওলানা মুফতি সাবিত হোসাইন, দাঈ ও মুবাল্লিগ, খতমে নুবওয়াত মারকাজ, জামালপুর জেলা শাখার সার্বিক ব্যবস্থাপনায় এ কার্যক্রম পরিচালিত হয়।


বিজ্ঞাপন

এতে চরহাটবাড়ী এলাকার মাদরাসাতুস সুফ্ফাহ’র ২০ জন শিক্ষার্থী এবং কুঠিরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৮০ জন শিক্ষার্থী ও ১০ জন শিক্ষক-শিক্ষিকার মাঝে মোট ১২০টি পেয়ারা গাছের চারা বিতরণ করা হয়।


বিজ্ঞাপন

আয়োজকরা জানান, একটি হাদিসে আছে রাসুল (সা.) বলেছেন- ‘‘যদি কিয়ামত সংঘটিত হওয়ার মুহূর্তেও তোমাদের কারো হাতে একটি চারা গাছ থাকে, আর সে তা রোপণ করতে সক্ষম হয়, তবে সে যেন তা রোপণ করে।”

রাসুল সাঃ এর হাদিসের উপর আমল করার লক্ষ্যে গাছ রোপণের গুরুত্ব সম্পর্কে শিক্ষার্থীদের উদ্বুদ্ধ করতে এ উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

এসময় উপস্থিত ছিলেন, ডোয়াইল ইউনিয়ন বিএনপির সভাপতি দুলাল উদ্দিন, মাওলানা মুফতি সাবিত হোসাইন ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহ অন্যান্য শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দরা।

👁️ 52 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *