
নইন আবু নাঈম, (শরণখোলা) : বাগেরহাটের শরণখোলায় পুকুরে ডুবে মুজাহিদ নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) বিকালে উপজেলার খোন্তাকাটা ইউনিয়নের রাজৈর গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহত শিশু ওই গ্রামের মো: রফিকুল ইসলাম হাওলাদারের ছেলে।
স্থানীয় সুত্রে জানাগেছে, রফিকুল ইসলামের তিন সন্তানের মধ্যে মুজাহিদ ছোট। এদিন বিকালে খেলতে গিয়ে হয়তো পা ফসকে পুকুরে পড়ে যায় মুজাহিদ।

এরপর পরিবারের লোকজন তাকে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে মুজাহিদের বাবা রফিকুল ইসলাম বাড়ির পেছনের পুকুরে গিয়ে ছেলের ভাসমান দেহ দেখতে পায়। এরপর তাকে উদ্ধার করে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান।

শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে দায়িত্বে থাকা কমিউনিটি মেডিকেল অফিসার বিশ্বজিৎ মজুমদার জানান, শিশু মুজাহিদকে হাসপাতালে আনার আগেই মারাগেছে।
শরণখোলা থানার অফিসার ইনচার্জ শামিনুল হক ছুটিতে থাকায় পুলিশ সুত্র জানিয়েছে, এ ঘটনায় অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
