শরণখোলায় যুদ্ধকালীন সিনিয়র কমান্ডার নজরুল ইসলাম লালের মৃত্যু

Uncategorized খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন সারাদেশ

নইন আবু নাঈম তালুকদার (শরণখোলা)  :  বাগেরহাটের শরণখোলায় সুন্দরবন সাব সেক্টরের সাব সেক্টর কমান্ডার মেজর (অবসরপ্রাপ্ত) জিয়া উদ্দিনের একান্ত। ‌সহোযোগী যুদ্ধকালীন সিনিয়র কমান্ডার বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম লাল মৃত্যু বরণ করেছেন।


বিজ্ঞাপন

১৮ জুলাই শনিবার রাত তিনটায় চিকিৎসাধীন অবস্থায় খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এসময় তার বয়স হয়েছিল ৮৫ বছর।

নজরুল ইসলাম লাল শরণখোলা উপজেলা বিএনপির প্রতিষ্ঠাকালীন সাধারণ সম্পাদক ও সাবেক সভাপতির দায়িত্ব পালন করেন।


বিজ্ঞাপন

দাম্পত্য জীবনে তিনি নিঃসন্তান ছিলেন। গত দুই সপ্তাহ আগে তার স্ত্রী মৃত্যুবরণ করেন। নজরুল ইসলাম লাল শরণখোলা উপজেলার আমড়াগাছিয়া গ্রামের আমরাগাছিয়া মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় বসবাস করেন।


বিজ্ঞাপন

আসর নামাজ বাদ জানাজার শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে বলে জানা গেছে। তার মৃত্যুতে শরণখোলা উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ ও পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।

👁️ 21 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *