যশোরে ডিবির অভিযানে অনলাইন বেটিং চক্রের সদস্য আটক  :  উদ্ধার দুই স্মার্টফোন ও জুয়ার ডিজিটাল সরঞ্জাম উদ্ধার 

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

অনলাইন বেটিং ও অবৈধ জুয়ার হোতা আটক নারী রুনা পারভীন।


বিজ্ঞাপন

নিজস্ব প্রতিবেদক, (যশোর)  :  যশোরের শার্শা উপজেলায় অনলাইন বেটিং ও অবৈধ জুয়ার বিরুদ্ধে বিশেষ অভিযান চালিয়ে এক নারীকে আটক করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেল। অভিযানে তার কাছ থেকে অনলাইন জুয়ায় ব্যবহৃত দুটি দামি স্মার্টফোন, একাধিক আইএমইআই নম্বর ও সিমকার্ড উদ্ধার করা হয়েছে।

আটক নারীর নাম রুনা পারভীন। তিনি শার্শা উপজেলার বাগআঁচড়া ইউনিয়নের সাতমাইল মোড়লপাড়া গ্রামের নুরুল আমিনের মেয়ে।


বিজ্ঞাপন

ডিবি পুলিশ সূত্রে জানা গেছে, সাতমাইল এলাকায় দেলবার মণ্ডলের বসতবাড়িতে কয়েকজন ব্যক্তি অবৈধ ইলেকট্রনিক ডিভাইস ও ই-ট্রানজেকশনের মাধ্যমে নিষিদ্ধ বিভিন্ন অনলাইন বেটিং সাইট পরিচালনা করে আসছেন—এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।


বিজ্ঞাপন

রোববার রাতে জেলা গোয়েন্দা শাখার সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের একটি দল এসআই জয়নুল আবেদীনের নেতৃত্বে ওই এলাকায় অভিযান পরিচালনা করে। রাত সাড়ে ৯টার দিকে অভিযানকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে সংশ্লিষ্ট কয়েকজন পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে রুনা পারভীনকে আটক করা হয়।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রুনা পারভীন অনলাইন জুয়া কার্যক্রমের সঙ্গে সম্পৃক্ত থাকার বিষয়টি স্বীকার করেছেন। তার ব্যবহৃত মোবাইল ফোন ও উদ্ধার হওয়া ডিজিটাল তথ্য-উপাত্ত যাচাই করে অনলাইন বেটিং কার্যক্রমের বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে।

এ ঘটনায় ডিবি পুলিশের সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের এসআই জয়নুল আবেদীন বাদী হয়ে শার্শা থানায় মামলা দায়ের করেছেন।

পরে সোমবার দুপুরে আটক রুনা পারভীনকে আদালতে হাজির করা হলে বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে, অনলাইন জুয়া, বেটিং প্ল্যাটফর্ম ও ডিজিটাল মাধ্যমে পরিচালিত অবৈধ আর্থিক লেনদেনের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। সংশ্লিষ্ট চক্রের অন্য সদস্যদের শনাক্ত করতে তদন্ত কার্যক্রম চলছে।

👁️ 278 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *