দিনাজপুরের বীরগঞ্জে রহিম বখশ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ

Uncategorized অর্থনীতি গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন শিক্ষাঙ্গন সারাদেশ

মোজাম্মেল হক, বীরগঞ্জ (দিনাজপুর)   :  আস-সুন্নাহ ফাউন্ডেশনের সার্বিক সহযোগিতায় দিনাজপুরের বীরগঞ্জ উপজেলার রহিম বখশ উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণ কর্মসূচি সফলভাবে অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা প্রশিক্ষণ অফিসার মো. শাহ আলম মিয়া। তিনি শিক্ষার্থীদের উদ্দেশে পরিবেশ সংরক্ষণ, বৃক্ষরোপণের গুরুত্ব এবং জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।

অনুষ্ঠানের সার্বিক পরিচালনা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সমিজ উদ্দিন। তিনি শিক্ষার্থীদের বিতরণ করা চারাগুলো নিজ নিজ বাড়ি ও বিদ্যালয় প্রাঙ্গণে রোপণ করে নিয়মিত পরিচর্যার আহ্বান জানান।


বিজ্ঞাপন

আয়োজকরা জানান, পরিবেশের ভারসাম্য রক্ষা, জীববৈচিত্র্য সংরক্ষণ এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সবুজ ও বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়।


বিজ্ঞাপন

এ উদ্যোগকে স্বাগত জানিয়ে শিক্ষার্থী ও অভিভাবকরা আস-সুন্নাহ ফাউন্ডেশনকে ধন্যবাদ জানান এবং এমন পরিবেশবান্ধব কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

👁️ 17 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *