পরশুরামে দায়িত্বশীল রাজনীতি ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে নাগরিক ভাবনা শীর্ষক মতবিনিময় সভা

Uncategorized অর্থনীতি কর্পোরেট সংবাদ গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

সবীর আহমেদ ভূইয়া ফোরকান (পরশুরাম)  :  ফেনীর পরশুরামে শান্তি সম্প্রীতি প্রতিষ্ঠায় দায়িত্বশীল রাজনীতি ও পারস্পরিক সম্পর্ক উন্নয়নে *”নাগরিক ভাবনা”* শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

পরশুরাম সরকারি কলেজ মিলনায়তনে পিস ফ্যাসিলিটেটর গ্রুপ-পিএফজি, পরশুরাম, ফেনী এর আয়োজনে এবং UK International Development এর সহযোগিতায় MIPS – Multi-stakeholder Initiative for Peace and Stability প্রকল্পের আওতায় এ সভা অনুষ্ঠিত হয়।

পিএফজির আ্যম্বাসেডর ও পৌর বিএনপির সদস্য সচিব মাহবুবুল হক মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও সাবেক পৌর মেয়র আবু তালেব।


বিজ্ঞাপন

পিএফজির কো-অর্ডিনেটর এমএ হাসানের সঞ্চালনায় সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন হাঙ্গার প্রজেক্টের এরিয়া কো-অর্ডিনেটর রাসেল আহমেদ।


বিজ্ঞাপন

সভায় আরও বক্তব্য রাখেন- সুশাসনের জন্য নাগরিক-সুজনের উপজেলা কমিটির সভাপতি ইউসুফ বকুল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মাও: নুর মোহাম্মদ, জামায়াতে ইসলামীর পৌর আমীর মো. মোস্তফা, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান আবু তালেব রিপন, উপজেলা যুবদলের আহবায়ক শামছুল আলম শাকিল, উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মাওলানা জসিম উদ্দিন মজুমদার, এনসিপির ফেনী জেলা কমিটির সহ সাংগঠনিক সম্পাদক নাহিদ রাব্বি, পরশুরাম প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক গাজী মাসুদ রানা, নারী উদ্যোক্তা রোশনা আক্তার রুমি, ইয়ুথ পিস আ্যম্বাসেডর গ্রুপের মুনতাসীর রহমানপ্রমুখ।

সভায় বক্তারা বলেন, একটি উন্নত, সহনশীল ও সুশাসিত সমাজ গঠনে দায়িত্বশীল রাজনীতি এবং নাগরিক সমাজসহ সর্বস্তরের মানুষের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সংঘাতমুক্ত রাজনৈতিক সংস্কৃতি, সহনশীলতা ও ভিন্নমতের প্রতি সম্মান, দায়িত্বশীল বক্তব্য, জাতীয় স্বার্থকে প্রাধান্য, আইনের শাসনের প্রতি শ্রদ্ধা,

পরষ্পরের প্রতি সহমর্মিতা ও উদারতা চর্চা, গুজব প্রতিরোধ, নাগরিক সচেতনতা ও শিক্ষার হার বাড়ানো এবং কমিউনিটি পর্যায়ে আলোচনা ও গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।

👁️ 303 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *