টাঙ্গাইল ক্লাবে মুক্ত পাঠাগার উদ্বোধন

Uncategorized গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

বিশ্বজিৎ চক্রবর্তী, (টাঙ্গাইল)৷ :  পাঠাভ্যাস গড়ে তোলা এবং জ্ঞানচর্চার পরিবেশ সম্প্রসারণের লক্ষ্যে মো: আবুল হোসেনের সৌজন্যে ঐতিহ্যবাহী টাঙ্গাইল ক্লাবে একটি মুক্ত পাঠাগার উদ্বোধন করা হয়েছে।


বিজ্ঞাপন

সোমবার (২৮ জুলাই) অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল ক্লাবের সাধারণ সম্পাদক মো: কামরুজ্জামান।

তিনি বলেন, একটি সমাজকে আলোকিত করতে বইয়ের বিকল্প নেই। মুক্ত পাঠাগার নতুন প্রজন্মের মধ্যে পাঠাভ্যাস সৃষ্টি এবং জ্ঞানভিত্তিক সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ছায়ানীড়ের নির্বাহী পরিচালক অধ্যাপক মো: লুৎফর রহমান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাদি সালমান, সমাজসেবক ও জয়িতা লুৎফা আক্তার মিতা, লেখক ও প্রকৌশলী মো: রুহুল আমীন, দৈনিক ইন্তেজার পত্রিকার সম্পাদক এবিএম আব্দুল হাই, ছায়ানীড়ের প্রকাশক তারুণ্য তাওহীদ, জনসংযোগ বিভাগের কর্মকর্তা তাহমিনা আক্তার আশাসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিবর্গ।


বিজ্ঞাপন

বক্তারা বলেন, মুক্ত পাঠাগার কেবল বই পড়ার স্থান নয়, এটি একটি আলোকিত সমাজ গঠনের আন্দোলন। পাঠাভ্যাস বৃদ্ধি, মানবিক মূল্যবোধের বিকাশ এবং সৃজনশীল চিন্তার প্রসারে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত হওয়া প্রয়োজন।

উল্লেখ্য, এ পাঠাগারের প্রতিষ্ঠাতা টাঙ্গাইলের কৃতি সন্তান ও ছায়ানীড়ের পৃষ্ঠপোষক মো. আবুল হোসেন। তাঁর এই মহতী উদ্যোগকে উপস্থিত অতিথিরা আন্তরিকভাবে স্বাগত জানান এবং সমাজে জ্ঞানচর্চা বিস্তারে তাঁর অবদানের ভূয়সী প্রশংসা করেন।

👁️ 224 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *