সুনামগঞ্জের জামালগঞ্জ পল্লী বিদ্যুৎ এর উপকেন্দ্রে ঘন ঘন লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

Uncategorized গ্রাম বাংলার খবর জন দুর্ভোগ বিশেষ প্রতিবেদন সিলেট

জীবন দেওয়ান উজ্জ্বল (সুনামগঞ্জ)  :  সুনামগঞ্জ: সুনামগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-৩-এর আওতাধীন জামালগঞ্জ পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের সেবাগ্রহীতারা দীর্ঘদিন ধরে ঘন ঘন লোডশেডিংয়ের কারণে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, এক মাসেরও বেশি সময় ধরে বিদ্যুৎ সরবরাহে অনিয়ম চলায় স্বাভাবিক জনজীবন ব্যাহত হচ্ছে।


বিজ্ঞাপন

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বিদ্যুতের বারবার আসা-যাওয়ার কারণে সবচেয়ে বেশি ক্ষতির মুখে পড়েছে স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীরা। বিশেষ করে সন্ধ্যার পর দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় পড়াশোনায় বিঘ্ন ঘটছে এবং শিক্ষার্থীদের মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ছে।

এদিকে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়েছে। ছোট ব্যবসায়ী, দোকান মালিক এবং বিদ্যুৎনির্ভর বিভিন্ন প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্যক্রম ব্যাহত হচ্ছে। অনেকেই আর্থিক ক্ষতির সম্মুখীন হচ্ছেন বলে জানান।


বিজ্ঞাপন

জামালগঞ্জ পল্লী বিদ্যুৎ উপকেন্দ্রের আওতাধীন প্রায় ৬৫টি গ্রামের বাসিন্দারা নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, দ্রুত কারিগরি ত্রুটি শনাক্ত করে স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হোক, যাতে শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ মানুষ স্বস্তি ফিরে পান।


বিজ্ঞাপন

এ বিষয়ে সংশ্লিষ্ট পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, সিলেট বিভাগে ৩৩ কেভি বিদ্যুৎ সরবরাহ স্বল্পতার কারণে সুনামগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় বিদ্যুৎ বিতরণে সমস্যা সৃষ্টি হচ্ছে। ঊর্ধ্বতন পর্যায় থেকে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলে জামালগঞ্জসহ সংশ্লিষ্ট এলাকায় লোডশেডিং পরিস্থিতিরও উন্নতি হবে বলে তারা আশা প্রকাশ করেন।

এদিকে দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন জামালগঞ্জ উপজেলার ভুক্তভোগী গ্রাহকরা।

👁️ 303 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *