শরণখোলায় জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

Uncategorized ইতিহাস ঐতিহ্য খুলনা গ্রাম বাংলার খবর জাতীয় বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

নইন আবু নাঈম তালুকদার (শরণখোলাা)  :  যথাযোগ্য মর্যাদায় বাগেরহাটের শরণখোলায় পালিত হয়েছে জুলাই গণঅভ্যুত্থান দিবস।


বিজ্ঞাপন

এ উপলক্ষ্যে অনুষ্ঠিত হয়েছে আলোচনা সভা, জুলাইযোদ্ধা পরিবারকে সংবর্ধনা এবং রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতা।
‘জুলাই চেতনায় গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’এই প্রতিপাদ্যকে সামনে রেখে বুধবার (৫ আগস্ট) উপজেলা প্রশাসনের আয়োজনে পালিত হয় দিবসটি।

শরণখোলা উপজেলার পরিষদ মিলনায়তনে ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অর্থিতা হাওলাদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপজেলা বিএনপির সভাপতি আনোয়ার হোসেন পঞ্চায়েত, সাধারণ সম্পাদক বেল্লাল হোসেন মিলন, উপজেলা জামায়াতের আমির মাওলানা রফিকুল ইসলাম কবির, জামায়াতের সেক্রেটারি মাওলানা মোস্তফা আমীন, সমাজসেবা কর্মকর্তা আব্দুল্লাহ আল ফয়সাল এবং জুলাইযোদ্ধা পরিবারের পক্ষ থেকে আলতাফ হোসেন জমাদ্দার বক্তৃতা করেন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি কর্মকর্তা দেবব্রত সরকার।


বিজ্ঞাপন

অনুষ্ঠানে জুলাই গণঅভ্যুত্থানের তাৎপর্য, গণতান্ত্রিক চেতনা ও নতুন বাংলাদেশ বিনির্মাণে তরুণ প্রজন্মের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে আলোচনা করেন বক্তারা।


বিজ্ঞাপন

আলোচনা শেষে ১১টি জুলাইযোদ্ধা পরিবারকে সংবর্ধনা এবং রচনা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। পরে জুলাই শহীদদের স্মরণে অনুষ্ঠিত হয় দোয়া ও মোনাজাত।

অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, শিক্ষক-শিক্ষার্থী ও জুলাইযোদ্ধা পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। ##

👁️ 17 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *