
মোস্তাফিজুর রহমান,(সরিষাবাড়ী) : বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতি (বিসিডিএস) সরিষাবাড়ী উপজেলা শাখার নতুন ১৭ সদস্যবিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

মঙ্গলবার (৪ আগস্ট) বিসিডিএস জামালপুর জেলা শাখার সভাপতি রমজান আলী রঞ্জু এবং সিনিয়র সহ-সভাপতি মশিউর রহমান সাঈদের যৌথ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে পূর্ববর্তী উপজেলা কমিটি বিলুপ্ত ঘোষণা করে নতুন এ আহ্বায়ক কমিটির অনুমোদন দেওয়া হয়।
নবগঠিত কমিটিতে রবিউল ইসলাম উজ্জ্বলকে আহ্বায়ক এবং জাকির হোসেন জাকিরকে যুগ্ম আহ্বায়ক মনোনীত করা হয়েছে। এছাড়া কমিটিতে আরও ১৫ জন সদস্যকে অন্তর্ভুক্ত করে মোট ১৭ সদস্যের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।

নবগঠিত কমিটির পক্ষ থেকে বিসিডিএসের সকল সদস্যের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও জনকল্যাণমুখী করতে উপজেলার সর্বস্তরের জনগণের দোয়া, সমর্থন ও আন্তরিক সহযোগিতা কামনা করা হয়েছে।

