এনবিআরের কাস্টমস-ভ্যাট প্রশাসনে বড় রদবদল : একযোগে ২০ যুগ্ম কমিশনারের বদলি

Uncategorized অর্থনীতি জাতীয় ঢাকা প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন রাজধানী সারাদেশ

নিজস্ব প্রতিবেদক : জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাস্টমস ও ভ্যাট প্রশাসনে বড় ধরনের রদবদল করা হয়েছে। কাস্টমস অ্যান্ড এক্সাইজ ক্যাডারের ২০ জন যুগ্ম কমিশনারকে দেশের গুরুত্বপূর্ণ কাস্টমস হাউস, কমিশনারেট, গোয়েন্দা ও তদন্ত সংস্থা এবং এনবিআরের বিভিন্ন শাখায় বদলি ও পদায়ন করা হয়েছে।


বিজ্ঞাপন

এনবিআরের কাস্টমস ও ভ্যাট প্রশাসন-১ শাখা থেকে ৬ আগস্ট ২০২৬ তারিখে জারি করা এক প্রজ্ঞাপনে এ বদলি ও পদায়নের আদেশ দেওয়া হয়। জনস্বার্থে জারি করা এ আদেশে কর্মকর্তাদের বর্তমান কর্মস্থল থেকে নতুন দায়িত্বে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, কাস্টমস হাউস ঢাকা, বেনাপোল, আইসিডি কমলাপুর, আইসিডি চট্টগ্রাম, সিআইসি, বৃহৎ করদাতা ইউনিট (এলটিইউ-ভ্যাট), বিভিন্ন কাস্টমস এক্সাইজ ও ভ্যাট কমিশনারেটসহ রাজস্ব প্রশাসনের গুরুত্বপূর্ণ দপ্তরে নতুন দায়িত্ব পেয়েছেন কর্মকর্তারা।

বদলির তালিকায় থাকা কর্মকর্তাদের মধ্যে রয়েছেন—যুগ্ম কমিশনার চপল চাকমা, কাজী রেজাউল হাসান, সাইদ আহমেদ রুবেল, কামরুল ইসলাম, ফেরদৌসী মাহবুব, মো. মোস্তাফিজুর রহমান, ইমাম গাজ্জালী, মো. আহসান উল্লাহ, জোবায়দা খানম, সুরাইয়া সুলতানা, দিপা রানী হালদার, সাগর সেন, মোহাম্মদ হাবিবুর রহমান, এ কে এম খায়রুল বাসার, মোহাম্মদ কাউছার আলম পাটওয়ারী, মিতুল বনিক, কানিজ ফারহানা শিমু, তানভীর আহম্মেদ, প্রভাত কুমার সিংহ এবং নূর এ- হাসনা সানজিদা অনসূয়া।


বিজ্ঞাপন

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কর্মকর্তাদের মধ্যে কয়েকজনকে এনবিআরের গুরুত্বপূর্ণ নীতি, প্রশাসন ও গোয়েন্দা কার্যক্রম সংশ্লিষ্ট দায়িত্বে নিয়োজিত করা হয়েছে। বিশেষ করে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর, সেন্ট্রাল ইন্টেলিজেন্স সেল (সিআইসি), বন্ড কমিশনারেট ও এলটিইউ-ভ্যাটে পদায়নকে রাজস্ব ফাঁকি রোধ, আমদানি-রপ্তানি কার্যক্রম তদারকি এবং রাজস্ব আহরণ ব্যবস্থাপনার জন্য গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে।


বিজ্ঞাপন

রাজস্ব প্রশাসনের সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, কাস্টমস ব্যবস্থাপনায় দক্ষতা বৃদ্ধি, মাঠ পর্যায়ের কার্যক্রমে গতি আনা এবং প্রশাসনিক ভারসাম্য বজায় রাখতেই এ ধরনের বড় রদবদল করা হয়েছে। দেশের প্রধান বন্দর ও কাস্টমস স্টেশনগুলোতে কর্মকর্তাদের পরিবর্তন রাজস্ব আদায় ও বাণিজ্য ব্যবস্থাপনায় সরাসরি প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

প্রজ্ঞাপনে আরও বলা হয়, ক্রমিক নং ৯ ও ১৪-তে থাকা দুই কর্মকর্তা নির্ধারিত তারিখে এবং অন্যান্য কর্মকর্তারা ১১ আগস্ট ২০২৬ অপরাহ্নে নিজ নিজ কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন কর্মস্থলে যোগদান করবেন।

এনবিআরের এ আকস্মিক ও ব্যাপক বদলিকে রাজস্ব প্রশাসনে নতুন কর্মপরিকল্পনার অংশ হিসেবে দেখছেন সংশ্লিষ্ট মহল। বিশেষ করে কাস্টমস খাতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও কার্যকর নজরদারি নিশ্চিত করতে নতুন দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের ভূমিকা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে বলে মনে করছেন তারা।

👁️ 398 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *