শরণখোলায় ৭৭ পিচ ইয়াবা সহ মাদক কারবারি আটক

Uncategorized অপরাধ আইন ও আদালত খুলনা গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

নইন আবু নাঈম তালুকদার, (শরণখোলা)  :  বাগেরহাটের শরণখোলা থানা পুলিশ অভিযান চালিয়ে ৭৭ পিচ ইয়াবাসহ আল আমিন নামের এক মাদক কারবারিকে আটক করেছে। ১৪ আগস্ট রাত দুইটার দিকে উপজেলার রাজৈর এলাকা থেকে তাকে আটক করে পুলিশ।


বিজ্ঞাপন

শরণখোলা থানা পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানাযায়, শরণখোলার রাজৈর এলাকা মাদক কারবারিদের ঘাঁটি বলে পরিচিত।

ওই এলাকায় রাতে মাদক বিক্রি হচ্ছে এমন গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের এসআই শিবলী ও সাঈদের নেতৃত্বে পুলিশের একটি দল রাজৈর এলাকায় অভিযান চালায়। এ সময় তারা ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি আল আমিন হাওলাদার (৩৯) কে ৭৭ পিস ইয়াবাসহ আটক করে।


বিজ্ঞাপন

আলামিন রাজৈর এলাকার বাসিন্দা চানমিয়া হাওলাদারের পুত্র বলে জানা গেছে। এ ঘটনায় শরণখোলা থানায় একটি মাদক মামলা দায়ের করে আল-আমিনকে বাগেরহাট জেল হাজতে প্রেরণ করা হয়েছে।


বিজ্ঞাপন

এ বিষয়ে শরণখোলা থানা পুলিশ অফিসার ইনচার্জ রোকেয়া খানম বলেন, গত ১৫ দিনে পুলিশের অভিযানে এক শীর্ষ মাদক কারবারি সহ ১২ জন আটক হয়েছে। মাদকের ব্যাপারে কোন ছাড় নয়। জিরো টলারেন্স নীতি অবলম্বন করে এ অভিযান অব্যাহত থাকবে।

👁️ 24 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *