
শাহিনুর আক্তার (নরসিংদী) : ৩ সেপ্টেম্বর আন্তর্জাতিক সিডও দিবস-২০২৬ উপলক্ষে বেলাবোতে আলোচনা সভার আয়োজন করেছে বাংলাদেশ মহিলা পরিষদ, বেলাবো সাংগঠনিক জেলা শাখা।

আজ ৪ সেপ্টেম্বর, শুক্রবার বিকেল ৩টা ৩০ মিনিটে বেলাবো মহিলা পরিষদ কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এবারের আন্তর্জাতিক সিডও দিবসের প্রতিপাদ্য হিসেবে রাখা হয়েছে— “সিডও সনদের ধারা ২ এবং ১৬.১(গ) থেকে সংরক্ষণ প্রত্যাহার কর” এবং “নারীর নাগরিক অধিকার সুরক্ষায় সম্পদ-সম্পত্তিতে সমান অধিকার নিশ্চিত কর”।

আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেলাবো সাংগঠনিক জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির আন্দোলন সম্পাদক রাবেয়া খাতুন শান্ত।সঞ্চালনা করেন বেলাবো সাংগঠনিক জেলা শাখার সাংগঠনিক সম্পাদক খালেদা শারমিন।

উক্ত আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহ-সভাপতি নাজমুন্নাহার আমিনা, সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা, সহ-সাধারণ সম্পাদক আসপিয়া আক্তার হেনা, লিগ্যাল এইড সম্পাদক রোকসানা আক্তার, অর্থ সম্পাদক পারভীন আক্তার,প্রচার সম্পাদক শাহিনুর আক্তার,বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক জাহানুল হক বাবুল।
এ ছাড়াও আরও উপস্থিত ছিলেন, বিশিষ্ট ব্যাবসায়ী ও সমাজ সেবক শামসুল রহমান কাজল, সাবেক প্রধান শিক্ষক আমিনুল ইসলাম, এনজিও কর্মী শামসুল হক বুলবুল, কৃষক নারী শিল্পী, দর্জি সীমা আক্তার সহবিভিন্ন পাড়া ও গ্রামের সংগঠকও নেতৃবৃন্দ।
অনুষ্ঠানে নারীর নাগরিক অধিকার সুরক্ষা, সম্পদ ও সম্পত্তিতে সমঅধিকার এবং সিডও সনদের সংশ্লিষ্ট ধারাগুলো থেকে সংরক্ষণ প্রত্যাহারের বিষয়ে নিয়ে আলোচনা করা হয়।
