দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে যুবদল নেতা নুরউদ্দিন মিশু বহিষ্কার

Uncategorized অপরাধ আইন ও আদালত গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন রাজনীতি সংগঠন সংবাদ সারাদেশ

আবদুল আউয়াল, (নোয়াখালী) :  দলীয় শৃঙ্খলা ভঙ্গ, অপরাধমূলক কর্মকাণ্ডের মামলায় আটক এবং সামাজিক অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে নোয়াখালীর কবিরহাট উপজেলার সুন্দলপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুরউদ্দিন মিশুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।


বিজ্ঞাপন

শুক্রবার (৪ সেপ্টেম্বর) কবিরহাট উপজেলা যুবদলের সদস্য সচিব আবদুল বাছেত হিরনের স্বাক্ষরিত এক বহিষ্কারাদেশে এ তথ্য জানানো হয়।

বহিষ্কারাদেশে বলা হয়েছে, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডের মামলায় আটক এবং সামাজিক অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে নুরউদ্দিন মিশুকে সুন্দলপুর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে দলের প্রাথমিক সদস্য পদ থেকেও তাকে অব্যাহতি দেওয়া হয়।


বিজ্ঞাপন

বহিষ্কারাদেশে আরও উল্লেখ করা হয়, বিষয়টি অবহিত করার জন্য এর অনুলিপি নোয়াখালী জেলা যুবদলের কাছে পাঠানো হয়েছে।


বিজ্ঞাপন
👁️ 85 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *