
মোঃ আলমগীর মোল্লা : গাজীপুরে ৫ আসনের সংসদ সদস্য আলহাজ্ব একেএম ফজলুল হক মিলন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় গাজীপুর-৫ আসনের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানকে আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়েছে।

স্থানীয় রাজনীতিবীদ ও সাধারণ জনগণের মতে, গাজীপুর-৫ আসনের একজন অভিজ্ঞ ও জনবান্ধব জনপ্রতিনিধি হিসেবে আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনকে গুরুত্বপূর্ণ এই সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত করায় এলাকাবাসী আনন্দিত ও গর্বিত।
তারা মনে করেন, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান দেশের অর্থনীতি ও উন্নয়নের সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি খাত। এ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালনের মাধ্যমে একেএম ফজলুল হক মিলন দেশের প্রবাসী জনগোষ্ঠীর কল্যাণ, বৈদেশিক কর্মসংস্থানের সম্প্রসারণ এবং দক্ষ জনশক্তি রপ্তানিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

গাজীপুর-৫ আসনের সর্বস্তরের জনগণ আশা প্রকাশ করেন, নতুন এই দায়িত্বের পাশাপাশি তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমেও আরও সক্রিয় ভূমিকা রাখবেন।

এ উপলক্ষে গাজীপুর-৫ আসনের সর্বস্তরের জনগণের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি আন্তরিক অভিনন্দন, কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়। একই সঙ্গে আলহাজ্ব একেএম ফজলুল হক মিলনের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও নতুন দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সাফল্য কামনা করা হয়।
