ধুনটে ডেঙ্গুসহ মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতামূলক আলোচনা সভা

Uncategorized গ্রাম বাংলার খবর প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ স্বাস্থ্য

আশরাফুদ্দীন আল আজাদ, (বগুড়া)  :  ডেঙ্গুসহ বিভিন্ন মশাবাহিত রোগ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং মশার প্রজননস্থল ধ্বংসে করণীয় বিষয়ে বগুড়ার ধুনটে সচেতনতামূলক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।


বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১টায় ধুনট উপজেলা প্রশাসন ও বাংলাদেশ স্কাউটস, ধুনট উপজেলা শাখার যৌথ আয়োজনে উপজেলা পরিষদের ইছামতি সভাকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন ধুনট উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) আরিফ উল্লাহ নিজামী। আলোচনায় ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগের বিস্তার রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ, মশার প্রজননস্থল ধ্বংস এবং ব্যক্তি ও সামাজিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।


বিজ্ঞাপন

সভায় বক্তব্য রাখেন ধুনট উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সাইয়োদা জাহান বানু, ধুনট উপজেলা স্কাউটসের সম্পাদক আতাউর রহমান, সহ-সভাপতি বিকাশ চন্দ্র সাহা ও রেজাউল করিম, কাব লিডার আবুল কালাম আজাদ এবং স্কাউটস লিডার আশরাফুল ইসলাম।


বিজ্ঞাপন

বক্তারা বলেন, ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা অত্যন্ত জরুরি। কোথাও যাতে পরিষ্কার পানি দীর্ঘ সময় জমে না থাকে, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। কারণ জমে থাকা পানিই এডিস মশার বংশবিস্তারের অন্যতম প্রধান স্থান।

এ সময় উপস্থিতদের নিয়মিত বাড়ির আঙিনা ও আশপাশ পরিষ্কার রাখা, ফুলের টব, পরিত্যক্ত টায়ার, ডাবের খোসাসহ বিভিন্ন পাত্রে জমে থাকা পানি অপসারণ এবং মশার প্রজনন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়।

আলোচনা সভায় বাংলাদেশ স্কাউটসের ধুনট উপজেলা শাখার বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

👁️ 19 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *