
মোঃ হাবিবুর রহমান, (ব্রাহ্মণবাড়িয়া) : ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে বিজিবি ও র্যাবের যৌথ অভিযানে ১০টন ভারতীয় জিরা জব্দ হয়েছে। বুধবার রাতে উপজেলার শাহবাজপুর এলাকায় একটি ট্রাকে অভিযান চালিয়ে এসব জিরা জব্দ করা হয়।

অভিযানে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন, সিলেটের দক্ষিণ সুরমার মো. এম ফয়সাল আবীর , রাজশাহীর এয়ারপোর্ট এলাকার আজিজুল হাকিম ও একই এলাকার হাবিবুর রহমান।
সরাইল ব্যাটালিয়ন (২৫ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল জাব্বার আহমেদ জানান, বুধবার রাতে সিলেট থেকে ঢাকা যাওয়ার সময় শাহবাজপুর নামক স্থানে একটি ট্রাক তল্লাশির জন্য থামানো হয়।

পরবর্তীতে বিজিবি ও র্যাবের যৌথ টহলদল কর্তৃক ট্রাকে থাকা ব্যক্তিদের কাছে জিরার বৈধ কাগজপত্র দিতে বলেন। বৈধ কাগজপত্র উপস্থাপন করতে না পারায় ট্রাকসহ জিরা জব্দ করা হয়।

জিরা ও জব্দ করা ট্রাকের মূল্য প্রায় এক কোটি ৩০ লাখ টাকা। আসামীদের এবং ভারতীয় জিরা ও ট্রাল সরাইল থানায় হস্তান্তরসহ মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।
