গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স চকরিয়ায় শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার চারা বিতরণ করবে ১৪ সেপ্টেম্বর

Uncategorized কর্পোরেট সংবাদ গ্রাম বাংলার খবর বিশেষ প্রতিবেদন সংগঠন সংবাদ সারাদেশ

স ম জিয়াউর রহমান, (চট্টগ্রাম)  :  গাছ লাগাই, পরিবেশ ও প্রকৃতি বাঁচাই-এই প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহত্তর চট্টগ্রামের পরিবেশ সংগঠন গ্রীণ চট্টগ্রাম এ্যালায়েন্স উদ্যোগে আগামী সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকাল তিনটায় কক্সবাজার জেলার চকরিয়া উপজেলাধীন ঐতিহাসিক চকরিয়া কোরক বিদ্যাপীঠে শিক্ষার্থীদের মাঝে ৫ হাজার চারা বিতরণ ও রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হবে।


বিজ্ঞাপন

পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে শিক্ষার্থীদের উৎসাহী এবং সচেতন করে তুলতে ধারাবাহিক আয়োজনে শিক্ষার্থীদের নিয়ে এ কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও চকরিয়া পৌর সভার প্রশাসক শাহীন দেলোয়ার। প্রধান মেহমান থাকবেন চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো : আরিফুর রহমান।


বিজ্ঞাপন

প্রধান বক্তা থাকবেন চকরিয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো : আব্দুর রহিম। চকরিয়া কোরক বিদ্যাপীঠের প্রধান শিক্ষক আব্দুল আখেরের সভাপতিত্বে অনুষ্ঠিত আয়োজনে আরও উপস্থিত থাকবেন পরিবেশবিদ শিক্ষক, বিভিন্ন রাজনীতিক নেতৃবৃন্দ ও পেশাজীবী ব্যক্তিবর্গ।


বিজ্ঞাপন

উক্ত অনুষ্ঠানে সংশ্লিষ্ট সকলকে এবং সংগঠনের সকল কর্মকর্তা ও সদস্যদের উপস্থিত থাকার জন্য গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের প্রতিষ্ঠাতা ও পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমান, সাধারণ সম্পাদক ইন্জিনিয়ার মোহাম্মদ এমরান এবং অনুষ্ঠান সমন্বয়ক মোহাম্মদ আব্দুল হক বিশেষভাবে অনুরোধ জানিয়েছেন।

👁️ 19 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *