দিনাজপুর বীরগঞ্জে থানা পুলিশের সহায়তায় সৌদি প্রবাসী ফিরে পেল হারিয়ে যাওয়া ব্যাগসহ পাসপোর্ট

Uncategorized গ্রাম বাংলার খবর জাতীয় প্রশাসনিক সংবাদ বিশেষ প্রতিবেদন সারাদেশ

রনজিৎ সরকার রাজ (দিনাজপুর) :  সৌদি প্রবাসী দেশে ফিরে ঢাকা থেকে নিজ বাড়ি ঠাকুরগাঁ সালন্দর যাওয়ার পথে ১০ মাইলে যাত্রা বিরতি কালে তিনি তার মূল্যবান কাগজপত্র পাসপোর্টসহ ব্যাগ গাড়িতে রেখে প্রস্রাব করতে নামেন।


বিজ্ঞাপন

জরুরত সেরে এসে দেখতে পান তাকে বহনকারী হানিফ পরিবহনের গাড়িটি তাকে না নিয়ে গন্তব্যে রওনা দিয়ে চলে গেছে।
আল আমিনের পুত্র প্রবাসী মোজাম্মেল হক তাৎক্ষণিক জরুরী সেবা ৯৯৯-এ ফোন দেন।

কর্তৃপক্ষ ঘটনাটি বীরগঞ্জ থানায় জানালে থানার এসআই রায়হান নবী গাড়ীটি থামিয়ে প্রবাসীর ব্যাগসহ মুল্যবান কাগজপত্র ও পাসপোর্ট উদ্ধার করেন।


বিজ্ঞাপন

অতঃপর সালন্দর আরাজি সিং পাড়ার সৌদি প্রবাসী মোজাম্মেল হক থানায় এসে তার হারিয়ে ফেলা পাসপোর্ট, ব্যাগ ও মুল্যবান জিনিষপত্র ঐ পুলিশ অফিসারে নিকট বুঝিয়ে নেন।
এ ব্যপারে প্রবাসী মোজাম্মেল হক


বিজ্ঞাপন

বীরগঞ্জ থানা পুলিশকে ধন্যবাদ জানিয়ে জরুরী সেবার মাধ্যমে তার হারিয়ে যাওয়া ব্যাগ ও পাসপোর্ট ফিরিয়ে পাওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

বীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আমরা পুলিশ বাহিনী সর্বদা জনগণের জানমালের হেফাজত সহ নিরাপত্তা বিধানে নিবেদিত।

👁️ 19 News Views

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *