
নিজস্ব প্রতিবেদক, (সিরাজগঞ্জ) : সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় যুব কণ্ঠ সোসাইটির উদ্যোগে ১ হাজার ৩৪৬ পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে। উপজেলার নববিলা প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ ত্রাণ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

ত্রাণ বিতরণ উপলক্ষে সেখানে এক সমাবেশের আয়োজন করা হয়। এতে যুব কণ্ঠ সোসাইটির নির্বাহী পরিচালক ফ্লোরো জাহান সরকার, ব্যবস্থাপনা পরিচালক আখতার হোসেন, উপদেষ্টা সামসুন্নাহার কচি সরকারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
সমাবেশে অতিথিরা বলেন, যুব কণ্ঠ সোসাইটি অতীতের মতো ভবিষ্যতেও সততা ও নিষ্ঠার সঙ্গে ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রাখবে। দেশের প্রান্তিক পর্যায়ের সাধারণ মানুষের কাছে এ মহৎ উদ্যোগ পৌঁছে দিতে সংগঠনের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাবেন।
তারা আরও বলেন, দেশের বিভিন্ন দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে দ্রুত ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার লক্ষ্যে সংগঠনটি নতুন নতুন উদ্যোগ গ্রহণ করেছে। প্রান্তিক পর্যায়ের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে যুব কণ্ঠ সোসাইটি সবসময় ছিল, আছে এবং ভবিষ্যতেও থাকবে। এ কার্যক্রমকে আরও বিস্তৃত করতে দেশবাসীর আন্তরিক সহযোগিতা কামনা করেন তারা।

ত্রাণসামগ্রী পেয়ে স্থানীয় সাধারণ মানুষ যুব কণ্ঠ সোসাইটির প্রতি কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানান। তারা ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।

বিজ্ঞাপন
